দুর্নীতির কারণে বেড়েই চলেছে অপেক্ষার দিনগোনা, মহা সমাবেশের ডাক দিলেন হবু শিক্ষকরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি রাজ্যজুড়ে পাহাড় গড়েছে। জেলে রয়েছেন মন্ত্রী থেকে আধিকারিকরা। অথচ দুর্নীতির কারণে বেড়েই চলেছে অপেক্ষার দিনগোনা। আগামী ১৬ জানুয়ারি ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে সমাবেশের ডাক দিল চাকরি প্রার্থীদের একাধিক সংগঠন। এমনটাই জানালেন মহাজোটের রাজ্য নেতৃত্ব সুদীপ মণ্ডল এবং আশীস খামরইরা।

আরও পড়ুনঃ পর পর ৬৭৮ টি বাড়িতে ফাটল, ডুবন্ত শহরে পরিণত হয়েছে #Joshimath

ওই দিন হাওড়া, শিয়ালদহ এবং কলেজ স্কোয়ারে এসে উপস্থিত হবে আন্দোলনকারীরা। সেখান থেকে মিছিলও করে ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে উপস্থিত হবেন তাঁরা। ওই দিনের সমাবেশে সমস্ত বুদ্ধজীবী, শিক্ষাবিদ সহ সমস্ত সদস্যদের উপস্থিত থাকার কথা বলা হয়েছে।

দুর্নীতির কারণে বেড়েই চলেছে অপেক্ষার দিনগোনা, ফের মহাসমাবেশে চাকরি প্রার্থীরা 
দুর্নীতির কারণে বেড়েই চলেছে অপেক্ষার দিনগোনা, ফের মহাসমাবেশে চাকরি প্রার্থীরা

তাঁদের বক্তব্য, নিয়োগে দুর্নীতির কারণে হাজার হাজার চাকরি প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। ন্যায্য চাকরি প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য রাজপথে বসে দিন গুনছেন তাঁরা। কোনও আন্দোলনমঞ্চ পার করেছে ১০০ দিন। আবার কোনও আন্দোলন মঞ্চ ৭০০ দিনের মাথায় পড়তে চলেছে। সকল স্তরের চাকরি প্রার্থীদের একটাই দাবি,তারা দুর্নীতির কারণে বঞ্চিত, তাদের ন্যায্য চাকরি ফিরিয়ে দেওয়া হোক। অবিলম্বে তাদের চাকরিতে নিয়োগ করতে হবে।

দুর্নীতির কারণে বেড়েই চলেছে অপেক্ষার দিনগোনা, ফের মহাসমাবেশে চাকরি প্রার্থীরা 

দুর্নীতির কারণে বেড়েই চলেছে অপেক্ষার দিনগোনা, ফের মহাসমাবেশে চাকরি প্রার্থীরা 
দুর্নীতির কারণে বেড়েই চলেছে অপেক্ষার দিনগোনা, ফের মহাসমাবেশে চাকরি প্রার্থীরা

এই মুহুর্তে নিয়োগ দুর্নীতির কারণে বহু জন চাকরি হারিয়েছেন। গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান থেকে একাধিক আধিকারিকরা, জেলে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। আবার আদালতের হস্তক্ষেপে চাকরি পেয়েছেন অনেকেই। কিন্তু দীর্ঘ বছরে ধরে অপেক্ষা এবং আন্দোলনের পর এখনও করত সময় গুনতে হবে? প্রশ্ন হবু শিক্ষকদের।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত