বিদেশে গেছে দেশের টিকা, মোদীর বিরুদ্ধে পোস্টার দিল্লি জুড়ে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিদেশে গেছে দেশের টিকা, এদিকে দেশের ভয়াবহ পরিস্থিতিতেও সাধারণ মানুষ টিকা পাচ্ছেন না। ক্ষোভ উগরে দিল্লি জুড়ে পোস্টার পড়েছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। করোনার দ্বিতীয় ঢেউয়ের সামনে মুখ থুবড়ে পড়ে আছে গোটা দেশ। রাজ্যে রাজ্যে ঘাটতি অক্সিজেন-বেডের। আকাল টিকার। সর্বস্তর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যার্থতার আঙুল উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ বেড পাওয়া যাচ্ছে না, মরে গেলে ২ লাখ না দিয়ে হাসপাতাল বানান, মমতাকে পরামর্শ শ্রীলেখার

বিতর্ক হয়েছে দেশে টিকার তিন আলাদা আলাদা দামের জন্যও। গোটা দেশ জুড়ে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। হুহু করে বাড়ছে মৃত্যু মিছিল। বিরোধীদের বক্তব্য দেশের এই ভয়ানক পরিস্থিতিতেও ভ্রূক্ষেপ নেই প্রধানমন্ত্রীর। তিনি দিব্যি মিটিং, মিছিল আর মন-কি-বাত নিয়েই ব্যস্ত। দেশে নেই পর্যাপ্ত টিকা। ১৮ বছরের উর্দ্ধের টিকাকরণের কথা কেন্দ্র ঘোষণা করলেও টিকার অপ্রতুল্যতার কারণে শুরু হয়নি টিকাকরণ, একাধিক জায়গায় ৪৫ উর্দ্ধের সকলেই পান্নি টিকা। তার মাঝেও দেশের টিকা বিদেশে পাঠিয়েছে ভারত।

এবার দেশের টিকা বিদেশে পাঠানোর কারণে দিল্লি জুড়ে পোস্টার পড়লো মোদীর বিরুদ্ধে।  ‘মোদীজি, আপনি আমাদের বাচ্চাদের ভ্যাকসিন বিদেশে কেন পাঠালেন’? এই মর্মে পোস্তার পড়েছে একাধিক জায়গায়।  কে বা কারা এর পিছনে, তা জানা না গেলেও দিল্লি পুলিশ সূত্রে খবর, পূর্বাঞ্চলীয়, পূর্ব, মধ্য এবং উত্তর-পূর্ব— রাজধানীর ৪টি পুলিশ ডিভিশনেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের বহু পোস্টার-ব্যানার পড়েছে।

বিদেশে গেছে দেশের টিকা, মোদীর বিরুদ্ধে পোস্টার দিল্লি জুড়ে, খবর পেয়েই পোস্টার গুলি সরিয়ে ফেলেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছেন অন্তত ১২ জন।  সেই সঙ্গে ডিফেসমেন্ট অব পাবলিক পপার্টি অ্যাক্ট-সহ একাধিক ধারায় ১৩টিরও বেশি এফআইআর করা হয়েছে।  পুলিশের অনুমান, প্রধানমন্ত্রীর বিরোধী দলের কর্মী সমর্থকেরা করে থাকতে পারেন এই কাজ। তদন্ত চালাচ্ছে দিল্লি-পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত