বেড পাওয়া যাচ্ছে না, মরে গেলে ২ লাখ না দিয়ে হাসপাতাল বানান, মমতাকে পরামর্শ শ্রীলেখার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেড পাওয়া যাচ্ছেনা, অক্সিজেনের হাহাকার। সংক্রমণ কিছুটা কমলেও দেশ জুড়ে, পরিস্থিতি এখনো ভয়াবহ। দিনে দিনে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু মিছিলও। পরিস্থিতি ভালো না বাংলারও। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১০০ এর বেশি। সংক্রমণ ঠেকাতে আজই রাজ্যের তরফ থেকে ঘোষণা করা হয়েছে আগামী ১৫ দিনের কড়া লকডাউনের। রাজ্য জুড়ে ২৫ টি হাসপাতালে বানানো হচ্ছে ৩৫ টি অক্সিজেন প্লান্ট।

আরও পড়ুনঃ ঝুড়ি ঝুড়ি নালিশ শুভেন্দু-অর্জুন-সৌমিত্রের, আদি বিজেপি বলছে ‘ওঁরা’ বুঝেছেন বিরোধী হওয়ার জ্বালা

রাজ্যে তৃতীয় বার মুখ্যমন্ত্রী এসে করোনা মোকাবিলায় একাধিক পরিকল্পনা নিলেও লাগাম পরানো যায়নি। দিনে দিনে বাড়ছে সংক্রমণ। অনেক গুলি সেফ হোম, কোভিড বেড বাড়ানো হলেও পর্যাপ্ত সংখ্যায় পৌঁছানো যায়নি এখনো।  এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রিকে পরামর্শ দিয়ে নিজের ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

নিজের ওয়ালে মুখ্যমন্ত্রীকে উল্লেখ করে তিনি লিখেছেন, “মরে গেলে ২ লক্ষ টাকা না দিয়ে হাসপাতাল বানিয়ে দিন প্রপার পরিকাঠামো এবং ICU বেড-সহ । এত উন্নয়ন করেছেন যে দুঃসময়ে দাঁড়িয়ে হাসপাতালের একটা বেড পাওয়া যাচ্ছে না।”  এর আগেও বামেদের রেড ভলেন্টিয়ার্স নিয়ে ব্যারাকপুরের বিধায়ক, তথা চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর মন্তব্যের প্রেক্ষিতেও কড়া পোষ্ট করেছিলেন তিনি।

দিন কয়েক আগে একটি সংবাদমাধ্যমকে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী রেড ভলান্টিয়ার্সদের প্রসঙ্গে বলেছেন, “আসলে ওদের কাছে আর কোনও কাজ নেই। ওরা রেড ভলান্টিয়ার্স, রাস্তায় নেমে এটা প্রমাণ করতে হচ্ছে। ওরা বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রমাণ করছে যে আমরা রাস্তায় নেমেছি। আমরা সারাদিন রাস্তায় থাকি। আমরা রাস্তাতেই কাজ করি, আমাদের তো প্রমাণ করার কিছু নেই। আমি সরাসরি লোককে ফোন করি। আমি শুধু নম্বর ফরোয়ার্ড করি না বা নম্বর দেখাই না। আমার মনে হয় যে ওদের রেড ভলান্টিয়ার্সদের যে কাজ। প্রচুর কাজ আমি নিজেও করে দিই। অক্সিজেনের দরকার হলেও। আমি ওদেরটাও ফলো করি। ওরা যদি কোথাও নম্বর দেয় কারও একটা সমস্যা হয়েছে আমি সেখানেও ফোন করি।”

তার উত্তরে কড়া ভাবে পোস্ট করেছিলেন শ্রীলেখা মিত্র, রাজ্যের মন্তব্যের ভিডিও পোষ্ট করে লিখেছিলেন,  “রেড ভলান্টিয়ার্সদের কাজ নেই তাই নাকি তারা রাস্তায় নেমেছে… এটা কী বললেন রাজ চক্রবর্তী? এত অহংবোধ কিন্তু ভাল ঠেকল না… আপনি বিধায়ক হয়ে আপনার কাজের মাধ্যমে এক্সাম্পেল তৈরি করুন…যাঁরা শূন্য হয়েও সত্যিকারের মানুষের পাশে আছেন এভাবে অপমান করার ধৃষ্টতা দেখাবেন না দয়া করে। মানুষ ক্ষমা করবে না। রেড অ্যালার্ট…বারাকপুরের রেড ভলান্টিয়াররা কারও কিছু লাগলে সবাই তোমাদের বিধায়ককে জানিও, উনি সব করবেন।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত