নজরবন্দি ব্যুরো: “মানুষ বিজেপিকে ভোট দেওয়ার জন্য বসে আছে” উত্তরবঙ্গে কর্মীদের বার্তা দিলীপের। “মানুষ বিজেপিকে ভোট দেওয়ার জন্য বসে আছে” উত্তরবঙ্গে কর্মীদের বার্তা দিলীপের। গত কয়েকদিন ধরেই সেখানেই একাধিক কর্মসূচি সরছেন তিনি। আজ জলপাইগুড়িতে সভা করে রাতে পৌঁছে যাবেন শিলিগুড়িতে, আগামীকাল সেখানে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদীর সঙ্গে একই মঞ্চে, তারপরই চতুর্থ দফায় ভোটের দিন অর্থাৎ আগামীকাল ফিরবেন কলকাতায়।
আরও পড়ুনঃ CRPF মন্তব্যে অনড় মুখ্যমন্ত্রী, শাহ্ বলছেন শান্তিপূর্ণ ভোট চাননা মমতা


আজ জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী কৌশিক রায়ের সমর্থনে সভা করেন বিজেপির রাজ্য সভাপতি। সেখান থেকেই একাধিক মন্তব্যে চাঙ্গা করলেন দলীয় কর্মীদের। গত বুধবার কোচবিহারের শিতলকুচিতে আক্রান্ত হয়েছেন তিনি। সভা করে ফেরার পথে হামলা চলে তাঁর গাড়ি সহ কনভয়ের আরো ১০টি গাড়ির ওপর, অভিযোগের আঙুল উঠেছে রাজ্যের শাসক দলের ওপরে। এর আগেও উত্তরবঙ্গে গিয়ে আক্রান্ত হয়েছেন বিজেপির রাজ্যসভাপতি। কয়েকদিন আগে হিরণের সমর্থনের সভা থেকে একথা বলেছিলেন খোদ নরেন্দ্র মোদী।
তবে সেদিন তিনি দরাজ কণ্ঠে প্রশংসা করেছিলেন দিলীপ ঘোষের। এবার ফের উত্তরবঙ্গে গিয়ে আক্রান্ত হয়েছেন তিনি, তার পরই গতকাল নিজের সভায় তাঁকে ডেকে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ জলপাইগুড়িতে মাথাভাঙ্গায় তৃণমূল প্রার্থীর ওপর হামলার ঘটনার প্রেক্ষিতে তিনি বলেন, “আমরা হামলা করিনা।” এবং প্রসঙ্গে নিজের আহত হওয়ার ঘটনা টেনে এনে বলেন, “কারা আক্রমণ করে তা আমার ওপর হওয়া ঘটনায় স্পষ্ট হয়ে গেছে।” এসেবে পাশাপশি দলীয় কর্মীদের চাঙ্গা করতে তিনি বলেন, “দফা যত বাড়ছে, হার নিশ্চিত জেনে তত বেশি আক্রমণ শাসাচ্ছে শাসক দল, কিন্তু কোনো লাভ হবেনা,মানুষ আমাদের সঙ্গে রয়েছে।”
“মানুষ বিজেপিকে ভোট দেওয়ার জন্য বসে আছে” উত্তরবঙ্গে কর্মীদের বার্তা দিলীপের। তিনি আরো বলেন, ” মানুষ বিজেপিকে ভোট দেওয়ার জন্য বসে আছেন, একবার তাঁরা বুথে আসতে পারলে আর কারো কিছু করার ক্ষমতা থাকবেন না, ২তারিখের পর দেশ ছেড়ে পালাতে হবে।”









