CRPF মন্তব্যে অনড় মুখ্যমন্ত্রী, শাহ্ বলছেন শান্তিপূর্ণ ভোট চাননা মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: CRPF মন্তব্যে অনড় মুখ্যমন্ত্রী, শাহ্ বলছেন শান্তিপূর্ণ ভোট চাননা মমতা। CRPF মন্তব্যে অনড় মুখ্যমন্ত্রী, শাহ্ বলছেন শান্তিপূর্ণ ভোট চাননা মমতা। গত ২৮ মার্চ এবং ৭ এপ্রিল কেন্দ্রীয় বাহিনী নিয়ে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছিলেন, তার প্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিস দিয়েছে কমিশন। তাতে উল্লেখ করা হয়েছে, বাহিনী নিয়ে মমতার মন্তব্য ‘দুর্ভাগ্যজনক’। কেন তিনি এই ধরনের মন্তব্য করলেন?

আরও পড়ুনঃ রাফাল নিয়ে বিষ্ফোরক দাবি ফরাসি সংবাদমাধ্যমের, তথ্য ফাঁসের অভিযোগ ভারতীয় মধ্যস্থতাকারীর বিরুদ্ধে।

তা ব্যাখ্যা করতে হবে তৃণমূলনেত্রীকে। এবং এই ব্যাখ্যা দিতে হবে ১০ এপ্রিলের মধ্যে। অর্থাৎ ২৪ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীকে কমিশনের নোটিসের জবাব দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে শুরু থেকেই সরব। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের চাপে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাংলার নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। তৃণমূল ভোটারদের ভয় দেখানো হচ্ছে। বিশেষ একটি রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে বাহিনী। গত ৭ এপ্রিল কোচবিহার উত্তরের সভায় তৃণমূল নেত্রী কেন্দ্রীয় বাহিনী ভোট প্রভাবিত করতে এলে তার পালটা দেওয়ার পরামর্শ দেন মহিলা ভোটারদের।

তাঁকে বলতে শোনা যায়, “কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অশান্তি করতে এলে একদল ওদের ঘিরে ফেলুন। আরেক দল ভোট দিতে যান। কারা এই কাজ করছে, তাদের নাম লিখে রাখুন।” এই নিয়েই আজ দ্বিতীয় বার তাঁকে নোটিস পাঠালো নির্বাচন কমিশন। তবে ২য় দফার নোটিসের পরেও নিজের মন্তব্যে অনড় মুখ্যমন্ত্রী। আজ বর্ধমানের সভা থেকে তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনীকে সম্মান করেন তিনি, কিন্তু তারা কাজ করছে বিজেপির হয়ে। আর বাহিনী অন্য দলের হয়ে কাজ করলে তিনি বলবেনই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বর্ধমানে বসে এই মন্তব্য করছেন তখনই তাঁর পাড়ায় বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে বসলেন, বাংলায় শান্তিপূর্ণ ভোট চাননা মুখ্যমন্ত্রী। তাঁর সিআরপিএফ ঘেরাও মন্তব্যের পাল্টা মন্তব্য জানাতে গিয়ে অমিত শাহ্ বলেছেন মুখ্যমন্ত্রীর মন্তব্যে তিনি হতাশ। তাঁর মতে, ” কেন্দ্রীয় বাহিনী এখন স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে নয়, ভোটের সময় তাঁরা কমিশনের অধীনে, হার বুঝেই এসব আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী, বাংলায় শান্তিপূর্ণ ভোট হোক চাননা তিনি।”

CRPF মন্তব্যে অনড় মুখ্যমন্ত্রী, শাহ্ বলছেন শান্তিপূর্ণ ভোট চাননা মমতা। যদিও কটাক্ষ এবং নোটিসে নিজের মন্তব্য থেকে পিছু হটেননি মুখ্যমন্ত্রী। তাঁর মতে কেন্দ্রীয় বাহিনী কোনো দলের হয়ে কাজ করলে তিনি আবারও বলবেন। প্রসঙ্গত ৩রা এপ্রিল তারকেশ্বরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, শয়তানদের কথা শুনে সংখ্যালঘু ভোট ভাগ হতে দেবেন না। নির্বাচন চলাকালীন এহেন মন্তব্যের জন্য তাঁকে বুধবার নোটিস পাঠিয়েছিল কমিশন। তার পরও নিজের অবস্থানে অনড় ছিলেন তিনি। তিনি সাফ জানিয়েছিলেন, “আমাকে ১০ বার নোটিস দিলেও একই উত্তর দেব।” উল্লেখযোগ্য ভাবে তিনি জানিয়েছিলেন নন্দীগ্রামে তাঁর বিরোধী প্রার্থীর কথা। গতকাল নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর “মিনি পাকিস্তান” এবং মুখ্যমন্ত্রীকে “বেগম” বলার কারণেও নোটিস পাঠিয়েছে কমিশন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন