নজরবন্দি ব্যুরোঃ রাফাল নিয়ে বিষ্ফোরক দাবি ফরাসি সংবাদমাধ্যমের, তথ্য ফাঁসের অভিযোগ ভারতীয় মধ্যস্থতাকারীর বিরুদ্ধে। ফের বিতর্কের মুখে রাফাল চুক্তি। রাফাল নিয়ে একের পর এক বিষ্ফোরক দাবি করছে ফ্রান্সের সংবাদমাধ্যম মিডিয়াপার্ট। ২০১৯ সালে সুপ্রিম কোর্টের ক্লিনচিটের পর মনে করা হয়েছেছিল সমস্যার অবসান ঘটেছে। কিন্তু সেই বিতর্ককে ফের পুনরুজ্জীবিত করছে ফ্রান্সের এই সংবাদমাধ্যম। এর আগে মিডিয়াপার্ট দাবি জানিয়েছিল, যে রাফাল চুক্তিতে ভারতীয় মধ্যস্থতাকারীকে দশ লক্ষ ইউরো ‘উপহার’ দেওয়া হয়েছিল। এই অর্থ দিয়েছিল ফরাসি সংস্থা দাসল্ট।
আরও পড়ুনঃ প্রসঙ্গ নন্দীগ্রামে আহত মমতা, CBI তদন্তের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের।
কিন্তু এবার আরও চাঞ্চল্যকর দাবি জানাচ্ছে ওই সংবাদমাধ্যম। তাদের দাবি, ভারতের প্রতিরক্ষামন্ত্রকের গোপন নথি ফাঁস হয়েছে কোটি কোটি টাকার বিনিময়ে। মিডিয়াপার্টের কথায়, ভারতীয় মধ্যস্থতাকারী সুষেন গুপ্তা রাফাল চুক্তির আগে কোটি কোটি টাকার বিনিময়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রকের গোপন নথি ফ্রান্সের ওই সংস্থার কাছে ফাঁস করেছিলেন। সংস্থা দাসাল্ট এবং থেল বিদেশের বিভিন্ন অ্যাকাউন্ট এবং ভুয়ো সংস্থার মাধ্যমে মোট ১৪৬ লক্ষ ডলার ভারতীয় মধ্যস্থতাকারী সুষেন গুপ্তাকে দিয়েছে।
ফ্রান্সের ওই সংবাদমাধ্যমের দাবি সিঙ্গাপুরের একাধিক ভুয়ো সংস্থার দ্বারা এই বিপুল পরিমাণ অর্থ সুষেন গুপ্তার পরিবারের কাছে পৌঁছে দিয়েছে দাসাল্ট এবং থেল। যার বিনিময়ে সুষেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রকের গোপন তথ্য ফাঁস করেছে দাসাল্টের কাছে। যার মধ্যে রাফালের দর কষাকষির ক্ষেত্রে ভারত সরকারের প্রতিনিধিদের অবস্থান সম্পর্কিত তথ্য ছিল। এর ফলে ভারত সরকারের সঙ্গে রাফালের দর কষাকষিতে অনেক সুবিধা হয়েছে ফরাসি সংস্থাটির। সংবাদমাধ্যম মিডিয়াপার্ট জানিয়েছে, তাঁদের কাছে এই গোটা কেলেঙ্কারির যাবতীয় নথি বা প্রমাণ রয়েছে। এবং সংস্থা দাসাল্ট কোন কোন উপায় সুষেন গুপ্তাকে টাকা দিয়েছে, সেইসব নথিও রয়েছে তাদের কাছে। মিডিয়াপার্টের এই দাবিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী রাফেল চুক্তিতে যে বড়সড় দুর্নীতির অভিযোগ করছিলেন, তা সঠিক হওয়ার ইঙ্গিত মিলছে।
রাফাল নিয়ে বিষ্ফোরক দাবি ফরাসি সংবাদমাধ্যমের, তথ্য ফাঁসের অভিযোগ ভারতীয় মধ্যস্থতাকারীর বিরুদ্ধে। রাফাল চুক্তিতে নিয়ম ভঙ্গের এই অভিযোগকে অস্বীকার করে দাসাল্ট জানিয়েছে, চুক্তিতে নিয়মভঙ্গের যে অভিযোগ সম্পুর্ন ভিত্তিহীন। ফ্রান্স সরকারের যাবতীয় নিয়ম মেনেই ভারতের সঙ্গে এই চুক্তি করেছে তারা। এই চুক্তির আলোচনা হয়েছে সরাসরি দুই দেশের সরকারের মধ্যে, ধরনের কেলেঙ্কারির কোনো প্রশ্নই ওঠে না বলে দাবি ফরাসি সংস্থা দাসাল্টের।



