নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে বঙ্গ বিজেপির অন্যতম মুখ হিসেবে উঠে এসেছে তৃণমূল ত্যাগী নেতা তথা প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে নন্দীগ্রাম কেন্দ্র থেকে লড়াই করে ছিলেন তিনি, এবং সেখান থেকে জয় পেয়ে রাজ্যের বিরোধী দলনেতার আসনে আসীন হন শুভেন্দু। কিন্তু এবার তাঁকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন হাওড়া সদর জেলার বিজেপি সভাপতি সুরজিৎ সাহা। এরপরেই তাকে নিয়ে বড়সড় পদক্ষেপ নেয় দল।
আরও পড়ুনঃ ছটের ব্রত রেখেছেন নিয়ম করে, সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা।


গত বুধবার রাজ্যের বিরোধী দলনেতা প্রসঙ্গে সুরজিৎ বলেন, ‘শুভেন্দু অধিকারী কে নারদায় টাকা নিতে দেখা গিয়েছিল। তিনি আগে নিজে সততার প্রমান দিন।’ তারপরেই হাওড়ার এই দায়িত্ব প্রাপ্ত নেতা কে দল থেকে ছেঁটে ফেলে বিজেপির উচ্চ নেতৃত্ব। তবে মাস ফুরোতেই রয়েছে পুরভোট । আর এই ভোটের কেন্দ্রবিন্দু তে রাখা হয়েছে কলকাতা ও হাওড়া জেলা কে। তাই রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন সুরজিৎ কে দল থেকে বহিস্কার করায় ভোটের আগে কিছুটা হলেও ব্যাকফুটে থাকবে পদ্ম শিবির।
তবে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ” ভারতীয় জনতা পার্টি একটি নির্দিষ্ট পরিকল্পনা অনুসারে কাজ করে। কেউ সেই নিয়ম ভাঙলে চূড়ান্ত ব্যবস্থা নেবে দল। এক্ষেত্রে কয়েকজনের সমস্যা হতেই পারে তা নতুন কিছু নয়। যারফলে অনেকেই দল ছেড়েছেন। তবে এসব নিয়ে খুব একটা চিন্তিত নয় দল। যারা বুথ স্তরের কার্যকর্তা রয়েছেন দিনের শেষে তারাই লড়াই করে দল কে জেতাবেন। ”
নিয়ম ভাঙলে ব্যবস্থা নেবে দল, মুখ খুললেন দিলীপ

এরপরেই শুভেন্দুর প্রসঙ্গে মন্তব্য করেন বিজেপির এই প্রাক্তন রাজ্য সভাপতি। তিনি বলেন, শুভেন্দু কে নিয়ে অনেক আগে থেকেই দলের মধ্যে আপত্তি রয়েছে। বিশেষ করে দলের পুরনো কর্মীদের অনেকেই আপত্তি তুলেছিলেন তাঁকে নিয়ে, তাই অনেকেই ভুল ধারনার বশবর্তী হয়ে অনেক কিছু বলছেন। তবে আস্তে আস্তে সেই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।










