নজরবন্দি ব্যুরোঃ মমতা বন্দ্যোপাধ্যায় ব্রত রেখেছেন ছটের। সকাল থেকে শুধু চা খেয়ে আছেন। মঙ্গলবার ছটপুজোর উদ্বোধনে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। ছট উৎসব যারা পালন করেন তারা বেশির ভাগই হিন্দিভাষী। সেকথা মাথায় রেখে হিন্দিতে বক্তব্য রাখেন মমতা। হিন্দি উচ্চারণ নিয়ে তাঁর বক্তব্য, “আমার হিন্দিতে ভুল থাকতে পারে। একটা দুটো ভুল হলে ক্ষমা করে দেবেন। কোনো বিতর্ক করবেন না।”
আরও পড়ুনঃ Covid19 Update: ২৪ ঘন্টায় রাজ্যজুড়ে করোনা আক্রান্ত ৮৫৩, মৃত্যু ১৫ জনের।


এদিন ছট পুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা ছট পুজো করে আর যারা সাহায্য করে তাদের সকলকে অভিনন্দন। ছট পুজো এখন মহাছটপুজো হয়ে গিয়েছে। আজ আর কাল ছট পুজোয় কোভিড বিধি মেনে, মাস্ক পরে অংশগ্রহণ করুন।” ছটের ব্রত নিয়ে তিনি বলেন, ছটের ব্রত রেখেছেন নিয়ম করে। তাঁর কথায়, “আমিও ব্রত রাখি। সকাল থেকে শুধু চা খেয়ে আছি। গঙ্গাসাগরে সেই পুজো হয়। সবাইয়ের শান্তি হোক। আপনাদের সমাজ কল্যাণ পরিবার গোটা দেশের কাছে এই বার্তা দেওয়া হচ্ছে।”
ছট পুজোর সাথে বহুদিন যুক্ত আছেন বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। বলেন “এই সব এলাকার সঙ্গে মাটির যোগাযোগ। যখন যাদবপুর এর সংসদ হই তখন থেকে এখানে আসি। আগে ঘাট গুলো তে লাইট ছিল না। আমরা চেষ্টা করেছি সেইগুলো ঠিক করার। এমপি ল্যাড থেকে করেছি। কলকাতায় ১৩৮ টা বানিয়েছি।” তাঁর কথায়, “প্রশাসন ও পুলিশ সবাই আপনাদের সাথে আছে। সবাই একসাথে মিলে চলুন। কাল ঠেকুয়া পাঠাবেন। সবাই ভালো থাকুন।”
পুজোর উদ্বোধনে গিয়ে সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ছট পুজো আমাদের কাছে বড়ো উৎসব। বাংলা ছটকে খুবই গুরুত্ব দেয়। আগে একদিন ছুটি দেওয়া হত। কিন্তু পরে দেখলাম পুজো দুদিন ধরে হয়। তাই দুদিন ছুটি ঘোষণা করা হয়েছে।” ছটের উৎসবে আসে অন্য পুজোর কথাও, গনেশ পুজো নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় এখন অনেক গণেশ পুজো হয়। গঙ্গাসাগরে ৩০ লাখ দর্শনার্থী আসে। সব যায়গায় উন্নয়ন করা হয়েছে কাজ করতে হলে আচ্ছে দিন বলে লাভ নেই।


সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, ছটের ব্রত রেখেছেন নিয়ম করে।








