নজরবন্দি ব্যুরোঃ পুজোর পর থেকে ধাপে ধাপে বাড়তে বাড়তে হাজারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। যা কার্যত স্থিতিশীল পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘন্টায় রাজ্যজুড়ে করোনা আক্রান্ত ৮৫৩, তবে বঙ্গে তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা এখনই তৈরি হয়নি বলে মত বিশেষজ্ঞদের। পরিস্থিতি নিয়ন্ত্রনে বিভিন্ন জেলায় কনটেনমেন্ট জোন ফেরানো ও রাত্রিকালীন বিধিনিষেধ পালনে জোর দেওয়ার কথা বলা হয়েছে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর থেকে। বলবৎ রয়েছে কঠোর কোভিড বিধি।
আরও পড়ুনঃ নয়া ঘোষণা তালিবদের, ১২ বছরের ঊর্ধ্বে পড়াশোনা করবে না মহিলারা


কিছুক্ষন আগে করোনার বুলেটিন প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ৮৫৩ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের। আজ কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২২৭ জন, মৃত্যু হয়েছে ৩ জনের। সার্বিক ভাবে কোলকাতার চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা এখন ২ হাজার ১২৭। কলকাতায় এখন পর্যন্ত করোনার কবলে প্রাণ হারিয়েছেন ৫ হাজার ১৮৪ জন।
এদিকে সংক্রমণ অব্যাহত রয়েছে উত্তর ২৪ পরগণা জেলাতেও। এদিন এই জেলায় আক্রান্ত হয়েছেন ১৫৩ জন, মৃত্যু হয়েছে ৫ জনের। তারপরেই রয়েছে হুগলী জেলা। হুগলী জেলাতে এদিন ৭৬ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। মৃত্যু হয়েছে ২ জনের। এর পরেই স্থান দক্ষিণ ২৪ পরগণার। ২৪ ঘন্টায় এই জেলাতে আক্রান্ত হয়েছেন ৬২ জন। তবে মৃত্যু হয়েছে ১ জনের।
দক্ষিণ বঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও থাবা বসিয়েছে করোনা ভাইরাস। এদিন দার্জিলিং জেলাতে আক্রান্ত হয়েছেন ৫০ জন। মৃত্যু হয়েছে ১ জনের। এই একজন কে নিয়ে কোভিডে আক্রান্ত হয়ে ৫৪৪ জন মারা গিয়েছেন দার্জিলিং জেলায়। পাহাড়ে এই মুহুর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৫৮ জন।


এদিকে রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৮০৯ জন, যা নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৭৩ হাজার ৫২০। এদিন করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ৪২ হাজার ১১৩। এখন পর্যন্ত মোট করোনা টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯৫ লক্ষ ৭২ হাজার ৮৭৯ টি। এখন রাজ্যে করোনা সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ।অন্যদিকে উদ্বেগ বাড়াচ্ছে ডবল ডোজ প্রাপকদের করোনা ভাইরাসে সংমক্রমিত হওয়া। দেখুন সম্পুর্ণ বুলেটিন।
২৪ ঘন্টায় রাজ্যজুড়ে করোনা আক্রান্ত ৮৫৩, মৃত্যু ১৫ জনের









