নজরবন্দি ব্যুরোঃ সর্বদলীয় বৈঠকের পরেও শেষ তিন দফা ভোট নিয়ে কোন সিদ্ধান্ত নিতে ব্যর্থ কমিশন।হাইকোর্টের নির্দেশ মত করোনাকালে শেষ তিন দফার ভোট এক দফায় করা নিয়ে সমস্ত দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিল কমিশন। তবে বৈঠক শেষেও মিলল না কোন রফাসুত্র। এই নিয়ে ফের বৈঠক বস্তে পারে বলে সূত্রের খবর।
আরও পড়ুনঃ “রিয়েল লাইফে গোখরো কামড়ালে এক ছোবলেই ছবি” প্রথমবার জনসভা থেকে মিঠুনকে বিঁধলেন মমতা।


রাজ্যে ইতিমধ্যেই মিটেছে চার দফা নির্বাচন। পঞ্চম দফা আগামীকাল। তাঁর আগে দেখা জাচ্ছে গোটা দেশে ফের দাপিয়ে বেরাচ্ছে করোনা ভাইরাস। বাংলাতেও সংক্রমণ যাচ্ছে নাগালের বাইরে। এমন অবস্থায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় সুস্ত দলের প্রতিনিধিদের সঙ্গে যেন বৈঠক করে কমিশন। এবং বাকি তিন দফা নির্বাচন এক দফায় করা সম্ভব কিনা সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিক।
সেই মতাজ বৈঠক বসলেও আদৌ কোন সমাধানসূত্র পেলনা কমিশন। ফলে পরবর্তী দফা তিনটি নিয়ে ধোঁয়াশা রয়ে গেল। কমিশন সূত্রে খবর খুব শীঘ্রই এই নিয়ে দ্বিতীয়বার বৈঠকে বসতে পারে কমিশন। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস বরাবর তিন দফার নির্বাচন এক দফায় করার পক্ষে। অন্যদিকে বিরোধীরা চায় করোনা প্রোটোকল মেনে ভোট হোক পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী।
সর্বদলীয় বৈঠকের পরেও শেষ তিন দফা ভোট নিয়ে কোন সিদ্ধান্ত নিতে ব্যর্থ কমিশন। দুই পক্ষের দ্বন্দেই শেষ পর্যন্ত এই ব্যাপারে তারা সিদ্ধান্ত নিতে পারেনি। আগামীকাল পঞ্চম দফার ভোটের পর কমিশন শেষ তিন দফা নিয়ে কি সিদ্ধান্ত নেয় সেদিকে নজর থাকবে রাজ্যবাসির।









