নজরবন্দি ব্যুরোঃ স্নাতক স্তরে ভর্তি নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কলেজে অর্থাৎ স্নাতক স্তরে ভর্তি নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল মমতা সরকার। করোনা ভাইরাসের আবহে যারা সম্প্রতি দ্বাদশ শ্রেনীতে উর্তিঘ্ন হয়েছেন তাঁদের চিন্তার অন্ত ছিল না ভর্তি হওয়া নিয়ে। এবার সেই কলেজে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্যের শিক্ষা দফতর। এদিন শিক্ষামন্ত্রী জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় তাঁরা এমন সিদ্ধান্ত নিলেন।
আরও পড়ুনঃ প্যানেলের সময়সীমা বাড়াচ্ছে রাজ্য; চাকরি-র ক্ষেত্রে একাধিক মন্তব্য শিক্ষামন্ত্রীর।


পার্থ বাবু জানিয়েছেন এই বছর পশ্চিমবঙ্গে সরকারি ও সরকার পোষিত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরের ভর্তিতে কোন ফি দিতে হবেনা। কিন্তু হটাৎ কেন এমন সিদ্ধান্ত। পার্থবাবু জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কোভিড পরিস্থিতিতে সাধারণ মানুষের পকেটের দুরবস্থার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। অর্থের কারনে যেন শিক্ষা বিঘ্নিত না হয় সেই ব্যাপারেই সচেষ্ট হয়েছে সরকার বলে জানান তিনি।
স্নাতক স্তরে ভর্তি নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শুধু ভর্তির ফি নয়, কলেজ বিশ্ববিদ্যালয় গুলি কন ফর্ম ফিলাপ বা অন্য কিছুর ক্ষেত্রেও পড়ুয়া দের থেকে কোন টাকা নিতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। কারন অনেক কলেজ সরাসরি অর্থ না নিলেও অ্যাপ্লিকেশন ফর্ম এবং প্রস্পেকটাস এর জন্যে টাকা নেয় পড়ুয়াদের কাছ থেকে। এই বছর সেসব চলবে না বলে সাফ নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। পাশপাশি ভর্তি সংক্রান্ত যাবতীয় বিভ্রান্তি দূর করেছেন তিনি।
এদিনভর্তি হওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার-পোষিত অর্থাৎ গভর্নমেন্ট স্পন্সসর্ড কলেজগুলিতে এই বছর অনলাইনে ভর্তির ব্যাবস্থা গ্রহন করেছে সরকার। তাই নিশ্চিন্ত হয়ে অনলাইনে কলেজে ভর্তি হতে ছাত্র ছাত্রীদের পরামর্শ দিয়েছেন তিনি।









