Narendra Modi: মোদীর মুখেতেও বাংলার প্রসঙ্গ, চাপ বাড়ছে তৃণমূলের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শনিবার থেকে হায়দ্রাবাদে শুরু হয়েছে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক। সেখানে বিজেপির একাধিক নেতাদের বক্তব্যে উঠে আসছে বাংলার প্রসঙ্গ। সমাপ্তি ভাষণে মোদীর মুখেতেও বাংলার প্রসঙ্গ। তিনি বলেন, বাংলায় আমাদের কর্মীরা খুন হচ্ছেন। তারপরেও দেশের স্বার্থে দলের পতাকা হাতে এগিয়ে চলেছেন। অর্থাৎ বাংলার কর্মীদের প্রতি সংবেদনশীল প্রধানমন্ত্রী। সেটাও একপ্রকার স্পষ্ট।

আরও পড়ুনঃ ২১ জুলাই: পোস্টারে শুধুমাত্র মমতা-অভিষেকের ছবি, প্রচারে থাকবে না ব্যক্তির নাম, নির্দেশ তৃণমূলের

Image

এদিন সেই কথা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন আমাদের কর্মীরা বাংলা, কেরালা, তেলেঙ্গনার মতো রাজ্যে, কঠিন পরিস্থিতিতে ঝাণ্ডা উচিয়ে কাজ করছেন। যেখানে যেখানে পরিবারতন্ত্র ছিল আমারা তা শেষ করেছি। আর যেখানে যেখানে পরিবারতন্ত্র রয়েছে, উন্নয়ন হচ্ছে, তাও বিজেপি শেষ করবে।

মোদীর মুখেতেও বাংলার প্রসঙ্গ, তবে কি কোনও বিশেষ পরিকল্পনা! 
মোদীর মুখেতেও বাংলার প্রসঙ্গ, তবে কি কোনও বিশেষ পরিকল্পনা!

শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়, বাংলায় কর্মীদের ওপর অত্যাচারের কথা আগেও জাতীয় কর্মসমিতির মঞ্চে তুলে ধরেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের আগে বাংলার কর্মীদের কথা বলতে শোনা গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তিনি বলেন, খুব শীঘ্রই বাংলা এবং তেলঙ্গানা পরিবারতন্ত্র থেকে মুক্তি পাবে। শীঘ্রই সেখানে বিজেপি জয়ী হবে।

মোদীর মুখেতেও বাংলার প্রসঙ্গ, তবে কি কোনও বিশেষ পরিকল্পনা! 

মোদীর মুখেতেও বাংলার প্রসঙ্গ, তবে কি কোনও বিশেষ পরিকল্পনা! 
মোদীর মুখেতেও বাংলার প্রসঙ্গ, তবে কি কোনও বিশেষ পরিকল্পনা!

বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যজুড়ে একাধিক হিংসার ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে কাঁকুড়গাছির বাসিন্দা বিজেপির কার্যকর্তা অভিজিৎ সরকারের হত্যাকাণ্ড, ইলামবাজারের গৌরব সরকার এবঙ্গ সম্প্রতি মগরাহাট পশ্চিমের বিজেপি পার্থী মানস সাহার উপর আক্রমণ। সবটা নিয়েই সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। বিজেপির অভিযোগ, এখনও বহু বিজেপি কর্মী এখনও ঘর ছাড়া বলে অভিযোগ। এখন কেন্দ্রের নেতাদের মুখে সেই কথা আসায় নতুন করে জল্পনা শুরু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত