নজরবন্দি ব্যুরোঃ দুই বছর পর এবারেও মহাসমারোহে পালিত হতে চলেছে তৃণমূলের ২১ জুলাইয়ের অনুষ্ঠান। পঞ্চায়েত নির্বাচনের আগে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবারের শহীদ সভায় কলকাতার মুখে রেকর্ড সংখ্যক কর্মীদের জমায়েত ঘটিয়ে নজির গড়তে মরিয়া ঘাসফুল শিবির। দুই বছর পর এবারের অনুষ্ঠানের আগে থেকেই কর্মসূচি শুরু করেছে ত্র৪ইনমুল। বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে জেলা নেতৃত্বকেও।
আরও পড়ুনঃ Calcutta High Court: শিক্ষাগত যোগ্যতা ছাড়াই নিয়োগ, কমিশনের কাছে রিপোর্ট তলব করল হাই কোর্ট


তৃণমূলের তরফে নেতাদের স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, যে কোনও ব্যনারে পোস্টারে শুধুমাত্র মমতা-অভিষেকের ছবি ছাড়া আর কাউকে ব্যবহার করা যাবে না। শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে দেওয়াল লিখন করতে হবে। প্রচারে কোনও একজন ব্যক্তি নাম লেখা যাবে না। লিখতে হবে এলাকা ও সংগঠনের নাম। আলাদা করে প্রতিটি ওয়ার্ডে চলবে প্রচার। প্রতিটি অঞ্চলে করতে হবে পথসভা।

রাজনৈতিক মহলের ধারণা, তৃণমূলের সংগঠন বাড়লেও এলাকায় গোষ্ঠী কোন্দল এখনও কমেনি। তা ভালো করেই আন্দাজ করতে পেরেছেন শীর্ষ নেতৃত্ব। সেটা জনসমক্ষে যাতে না আসে সেজন্য ব্যানারে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং প্রচারে সংগঠনের নাম লিখতে বলা হয়েছে।
পোস্টারে শুধুমাত্র মমতা-অভিষেকের ছবি, কর্মীদের একাধিক নির্দেশ

শীর্ষ নেতাদের তরফে জানানো হয়েছে, প্রতিটি বুথে দেওয়াল লিখন চলবে। সমস্ত দিনের কর্মসূচির আপডেট জেলা সভাপতিদের জানাতে হবে। সকলকে একজোট হয়ে প্রতিটি কর্মসূচি পালন করতে হবে। যদিও তৃণমূলের তরফে জানানো হয়েছে কর্মীদের কাজেও যাতে না ঢিলেমি আসে সেজন্য এই নির্দেশিকা পাঠানো হয়েছে।










