নজরবন্দি ব্যুরো : হাসপাতালে চিকিৎসা চলছে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের। বুধবার থেকেই তিনি অসুস্থ ছিলেন। তাঁকে বাইপাসের ধারে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবারই গলব্লাডারে অস্ত্রোপচার হয়েছে তাঁর। ফলে অস্ত্রপচার অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রপচারের পর মুকুল রায় সুস্থ হয়েছেন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
আরও পড়ুনঃ “এবার তো বোমা তৈরির কারখানাগুলি বন্ধ করুন।” ফের মুখ্যমন্ত্রীকে আক্রমণ রাজ্যপালের।


অস্ত্রপচারের পর ভালো আছেন মুকুল। এদিন বাবার শারীরিক অবস্থা নিয়ে মুকুল পুত্র শুভ্রাংশু বলেন, “চিকিৎসকরা জানিয়েছেন গলব্লাডারে ২০-২৫টা ছোট ছোট স্টোন হয়েছিল। তাছাড়া বাবার হাইসুগার থাকে। এই অস্ত্রোপচারে ঝুঁকি ছিল। তবে অস্ত্রোপচার সম্পূর্ণ সফল হয়েছে। এখন বাবা সুস্থ আছেন। বিশিষ্ট চিকিৎসক পূর্ণেন্দু রায়ের তত্ত্বাবধানে রয়েছেন।”
আরও পড়ুনঃ বঞ্চিতদের মুখে হাসি ফুটবে? ২০ তারিখ আপার মামলার রায় দেবে হাইকোর্ট।
অস্ত্রপচারের পর ভালো আছেন মুকুল। এছাড়াও শুক্রবার সকালে তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছোন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আগেই অবশ্য তাঁর যাওয়ার কথা ছিল। সেইমতোই আজ সকালেই মুকুলকে দেখতে হাসপাতালে পৌঁছান তিনি। ফলে হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা। তাঁর অসুস্থতার খবর নিতে ঘন ঘন ফোন করে খোঁজ খবর নিচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্ব।
এখন থেকেই ভোটের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে পদ্ম শিবির। রাজ্যের পাঁচটি জোনে পাঁচ কেন্দ্রীয় নেতা পর্যবেক্ষণ করছেন। এরপর তাঁরা রিপোর্ট দেবেন কেন্দ্রীয় নেতৃত্বদেরকে। আর এই অবস্থায় মুকুল রায় অসুস্থ হয়ে পড়ায়, কপালে চিন্তার ভাঁজ গেরুয়া শিবিরের।
আরও পড়ুনঃ নিষেধাজ্ঞা সত্ত্বেও ছটপুজো করতে চেয়ে বিক্ষোভ। রবীন্দ্র সরোবরে মোতায়েন পুলিশ।









