নজরবন্দি ব্যুরোঃ “এবার তো বোমা তৈরির কারখানাগুলি বন্ধ করুন।” ফের মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন রাজ্যপাল। মালদহে প্লাস্টিক কারখানা বিস্ফোরণের প্রসঙ্গে টুইটে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। টুইটে লিখলেন, “এবার তো বোমা তৈরির কারখানাগুলি বন্ধ করুন।” সেইসঙ্গে নিরপেক্ষ তদন্তের দাবিও জানান তিনি। ইতিমধ্যেই বিস্ফোরণে মৃত ও আহতদের আর্থিক সাহায্য ঘোষণা করেছে রাজ্য।
আরও পড়ুন ঃ ‘সাম্প্রদায়িক বিভেদ তৈরি-ই মিমের লক্ষ্য’,ওয়াসিকে তোপ দাগলেন অধীর


বৃহ্স্পতিবার বেলা ১১ টা নাগাদ মালদহের সুজাপুরের ৩৪ নং জাতীয় সড়কের ধারের একটি প্লাস্টিক কারখানায় আচমকাই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে কারখানার ছাদ উড়ে যায়, ভিতরে একটি বড়সড় গর্ত তৈরি হয়।
বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই ৪ জন শ্রমিকের মৃত্যু হয়। জখমদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। বাকি ৫ জন গুরুতর জখম, তাঁদের চিকিৎসা চলছে মেডিক্যাল কলেজে। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে যান মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া, জেলাশাসক রাজর্ষি মিত্র।
“এবার তো বোমা তৈরির কারখানাগুলি বন্ধ করুন।” খবর পাওয়া মাত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘটনাস্থলে রওনা দেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এরপরই রাজ্যের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। জখমরা পাবেন ৫০ হাজার টাকা।









