‘সাম্প্রদায়িক বিভেদ তৈরি-ই মিমের লক্ষ্য’,ওয়াসিকে তোপ দাগলেন অধীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ‘সাম্প্রদায়িক বিভেদ তৈরি-ই মিমের লক্ষ্য’,ওয়াসিকে তোপ দাগলেন অধীর ।মিম প্রসঙ্গ নিয়েই চিন্তার ভাঁজ বাংলার রাজনীতিতে। বিহারের নির্বাচনের পরই বাংলায় ২১-শের নির্বাচনেও মিম প্রার্থী দেবেন। এমনটাই ঘোষণা করেছেন আলাউদ্দিন ওয়াসি। আর তাতেই শিউরে সংক্রান্তি দেখছে রাজ্যের শাসক ও বিরোধী দল গুলি। ফলল প্রথম থেকেই মিমের বিরুদ্ধে কড়া সুরে আক্রমণ করে আসছেন, কংগ্রেস প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিনও এর অন্যথা হল না।

আরও পড়ুনঃসিবিআই তদন্তে প্রয়োজন রাজ্যের সম্মতি,নির্দেশ সুপ্রিম কোর্টের

এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন,”মিম আসছে, মিম আসছে একটা হাওয়া উঠেছে। মিম এসে কী করবে এখানে? খাবে না পুঁতে দেবে? সবটাই একটা আতঙ্ক তৈরির পরিকল্পনা। সাম্প্রদায়িক বিভেদ তৈরি করাই ওদের লক্ষ্য। বাংলার মানুষ মিম-কে কখনও স্বাগত জানাবে না। ঘটনাচক্রে বিহারে জিতে গিয়েছে। তার মানেই এখানে সফল হবে তেমন নয়। বিহারে মাত্র ৫ লাখ ভোট পেয়েছে। এমন করছে যেন ৫ কোটি ভোট পেয়েছে!” অন্যদিকে, সিপিআইএম-এর সঙ্গে জোট নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য, “একসময় UPA-তে ছিল সিপিআইএম

তাই ওদের সঙ্গে জোট করতে অসুবিধা কোথায়?” প্রসঙ্গত, বিহার নির্বাচনে ২০টি আসনে প্রার্থী দিয়েছিল এআইএমআইএম। তার মধ্যে তাঁরা ৫ টি আসনে জয়লাভ করেছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে তাঁরা জেতার লক্ষ্যে আবারও বাংলার দিকে হাত বাড়াচ্ছে। বিহারে এনডিএ-ক্ষমতায় আসায় এক প্রকার এআইএমআইএম দলই দায়ী বলে মনে করা হচ্ছে। বাংলার প্রার্থী দিলে মুসলিমদের ভোট ভাগ হওয়ার সম্ভবনা অনেকটাই থাকছে।

ফলে আখেরেই লাভ বিজেপিরই হবে। আর তাই শুরু থেকে স্ট্রেট ব্যাটে খেলে মিমকে সোজা ওভার বাউন্ডারির ওপারে পাঠাতে চাইছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এবিষয়ে বিজেপির বক্তব্য, “আমরা কংগ্রেস বা তৃণমূল দলের মত নই। আমরা দেশের উন্নয়নের জন্য কাজ করি। কোনও জাত-ধর্ম ভেদাভেদ করি না। আমরা এরাজ্যের বাইরে হতে পারি, কিন্তু এদেশের মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি লোকজনদের নিয়ে মাতামাতি করছেন।

‘সাম্প্রদায়িক বিভেদ তৈরি-ই মিমের লক্ষ্য’,ওয়াসিকে তোপ দাগলেন অধীর ।সামাজিক, সাংস্কৃতিক বদল ঘটিয়ে সরকার তৈরি করার চেষ্টা করছে। আমরা দুর্গাপুরে দুদিন আছি। বাজারে, রাস্তায় ঘুরে ঘুরে মানুষের সঙ্গে কথা বলেছি। বুঝতে পারছি, এরাজ্যে পরিবর্তনের ঢেউ নয়। পরিবর্তনের ঝড় আসছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন