নজরবন্দি ব্যুরোঃ তিন-মাস ধরে ‘মিঠাই’-এর অপেক্ষায় ছিল ভক্তরা। অবশেষে সেই প্রতীক্ষা শেষ হচ্ছে, কিন্তু হঠাৎ করেই হাসি গায়েব মিঠাই ভক্তদের। শুক্রবার সামনে এসেছে ‘মিঠাই’-এর প্রোমো। যা দেখে মোটেই খুশি নয় ফ্যানেরা। বরং মিঠাইরানিকে দেখে ক্ষোভ ঝরে পড়েছে অনেকের কন্ঠেই। যদিও সেই ক্ষোভ তুফানমেলের বিরুদ্ধে নয়, নির্মাতাদের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ পাঠান বয়কট গ্যাং কে এবার তুলোধোনা প্রকাশ রাজের, কী বললেন অভিনেতা?


মিঠাই ধারাবাহিকের জনপ্রিয়তা প্রথম থেকেই তুঙ্গে। একের পর এক পর্বে কেবলই সিদ্ধার্থ ও মিঠাইয়ের রোম্যান্সই দিনের পর দিন হয়ে উঠেছিল ইউএসপি। কিন্তু সিদ্ধার্থ ও মিঠাইয়ের এই প্রেম থেমে গিয়েছে। কারণ হারিয়ে গিয়েছে মিঠাই। কিন্তু এবার ফের ফিরছে মিঠাই। প্রোমো সামনে আসতে একের পর এক কমেন্ট ভাইরাল।

কেউ লিখলেন- ”যদি মিঠাই সত্যি ফিরে এসে তাহলে, নাটকটা এলোমেলো হয়ে যাবে।” আবার কেউ লিখলেন, ”যেই না মিঠি সিড একটু কাছাকাছি আসলো, তখনি মিঠায় ফিরে এল৷ এটা সব সিরিয়ালের রোল ৷ আমরা মিঠায় দর্শকরা চেয়েছিলাম মিঠায় ফিরে আসুক তবে সেটা যাতে মিঠিই মিঠায় হয়৷ এখন তো দেখি সব মাথার উপর দিয়ে যাচ্ছে৷


মিঠির কী হবে এখন, নাকি শেষমেষ তাকে ভিলেন চরিত্রে রাখে পরিচালক৷”। প্রশ্ন অনেক। তবে উত্তর মিলতে অপেক্ষা করতে হবে মিঠাই-এর আগমনের। আগামী সোমবার থেকে স্টার জলসায় সন্ধ্যা ৬টার স্লটে শুরু হচ্ছে ‘বালিঝড়’।
ফিরছে মিঠাই, প্রমো দেখে বেজায় চটল ভক্তরা

২ বছর পুরোনো মিঠাইকে টেক্কা দেবে সৌগুনের হিট জুটি, সঙ্গে থাকছে ধুলোকণার লালন। নতুন স্লটে শুরু থেকেই এগিয়ে থেকেছে মিঠাই, তবে এবার যে ‘বালিঝড়’ ভাগ বসাবে টিআরপির স্কোরে তা বলার অপেক্ষা রাখে না।







