কথা দিয়ে কথা রাখলেন প্রার্থী মমতা, জমা দিলেন মনোনয়ন পত্র।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কথা দিয়ে কথা রাখলেন প্রার্থী মমতা, জমা দিলেন মনোনয়ন পত্র। কথা দিয়ে কথা রাখলেন প্রার্থী মমতা। কালই নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন মানুষ কী চায়, সমস্বরে উত্তর এসেছিল “বাংলার মেয়েকেই চায়”। তার পরই নন্দীগ্রামের মানুষের অনুমতি নিয়েই আজ হলদিয়ায় মনোনয়ন পত্র জমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ ভরসা কেষ্টদা! বীরভূমের দুই কেন্দ্রের প্রার্থী বদলে কর্মীদের দরবার অনুব্রতর কাছে।

২১এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের প্রার্থী তিনি। আজই দুপুর ১টা নাগাদ কপ্টারে করে হলদিয়ায় পৌঁছান মুখ্যমন্ত্রী। পৌঁছেই মঞ্জুশ্রী মোড় থেকে প্রায় ১কিমি রাস্তা পদযাত্রা করে পৌঁছন মহকুমা শাসকের অফিসের দিকে। সকাল থেকেই রীতিমত সাজো সাজো রব হলদিয়ায়। চারপাশে “বাংলা নিজের মেয়েকেই চায়” পোস্টারে ঢাকা। হাজার হাজার মানুষ স্লোগান দিচ্ছেন “খেলা হবে”। শেখ সুফিয়ান এবং সুব্রত বক্সির সঙ্গে মহকুমা শাসকের অফিসে যান মুখ্যমন্ত্রী। আর সেখানেই দুপুর ১.৫৫ নাগাদ নন্দীগ্রামের প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন পত্র জমা দিলেন তিনি।

মনোনয়ন জমা দেওয়ার একদিন আগেই নন্দীগ্রামে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসেই কর্মীসভা থেকে মন্দিরে পুজো দেওয়া এমনকি পথের পাশে চা দোকানে দাঁড়িয়ে নিজে চা বানানো, একদিনেই করেছেন একাধিক জনসংযোগ মূলক কর্মসূচী। এমনিতেও মমতা এবং তাঁর দলের সকলেই বলে থাকেন ২৯৪ আসনে প্রার্থী মমতাই।বাংলার মানুষ ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই।

কথা দিয়ে কথা রাখলেন প্রার্থী মমতা, জমা দিলেন মনোনয়ন পত্র। তবুও নির্বাচনী নিয়মে নন্দীগ্রামের আনুষ্ঠানিক প্রার্থী এখন তিনি।তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য যে পরিমাণ উচ্ছাস কাল দেখা গিয়েছিল নন্দীগ্রামের মাটিতে, আজও হলদিয়ায় দেখা গেলো ঠিক সেই উচ্ছাস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত