নজরবন্দি ব্যুরো: ভরসা কেষ্টদা! তৃণমুলের প্রার্থী তালিকার প্রকাশের পর ক্ষোভ দেখা গেছে রাজ্যের বিভিন্ন জায়গায়। বিদায়ী বিধায়করা এবারের টিকিট না পেয়ে রীতিমত অপমান বোধ করে পা বাড়িয়েছেন প্ল্যান বিজেপির দিকে। কারণ দলে থেকে সম্মান পাচ্ছিলেন না তাঁরা। ওপর দিকে বিভিন্ন জায়গায় নিজেদের পছন্দের প্রার্থী না পেয়ে বিক্ষিপ্ত বিক্ষোভ দেখিয়েছেন অনেক দলীয় কর্মীরা।
আরও পড়ুনঃ দিলীপ নন, খড়্গপুর সদরে BJP’র প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।


এবার বিক্ষোভের আঁচ খোদ কেষ্টদার গড়ে, তবে সহায় হিসেবে কর্মীরা ধরছেন সেই অনুব্রত মণ্ডলকেই। বীরভূমের ১১টি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে প্রথম দিনেই। উচ্ছসিত কর্মী সমর্থকরা শুরু করেছেন দেওয়াল লিখন। কিন্তু বাধ সেধেছে নলহাটি আর দুবরাজপুর কেন্দ্র। এর আগে দুবরাজপুরের বিধায়ক ছিলেন নরেশ্চন্দ্র বাউরি।
এবার সেখানে দল ঠিক করেছে অস্মিতা ধীবরকে। অন্যদিকে নলহাটিতে বিদায়ী বিধায়ক মঈনউদ্দিনের পরিবর্তে টিকিট দেওয়া হয়েছে রাজেন্দ্র প্রসাদ সিংহকে। ইতিমধ্যেই প্রার্থী না করায় দল ছেড়েছেন মঈনউদ্দিন। এই দুটি কেন্দ্রের প্রার্থী নিয়ে খুশি নন এলাকাবাসী। ইতিমধ্যে এলাকার সমর্থকরা শুরু করেছেন বিরোধীতা।
ভরসা কেষ্টদা! দুই কেন্দ্রে প্রার্থী বদলের আর্জি জানিয়ে অনুব্রতর কাছে গিয়েছেন এই দুই কেন্দ্রের কর্মী সমর্থকরা। কারণ তাঁদের ভরসা অনুব্রত মণ্ডল পারবেন তাঁদের এই ভাবনা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতেন এখন প্রার্থী বদল হয় কিনা বা কেষ্ট দা কোনো নিদান দিতে পারেন কিনা সেটাই এখন দেখার।









