দিলীপ নন, খড়্গপুর সদরে BJP’র প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দিলীপ নন, খড়্গপুর সদরে BJP’র প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। দীর্ঘ জল্পনা কাটিয়ে শেষমেষ বিজেপি ঘোষণা করেছে খড়গপুর এবং বড়জোড়া কেন্দ্রের প্রার্থীর নাম। প্রথম দু দফার প্রার্থীর নাম ঘোষণা করলেও দল এই দুটি জায়গার নাম ফাঁকা রেখেছিল এতদিন। স্বাভাবিক ভাবেই খড়গপুর সদর কেন্দ্র নিয়ে নাম উঠে আসছিল দিলীপ ঘোষের।

আরও পড়ুনঃ মনোনয়ন জমার ঠিক আগে বিজেপির র‍্যালি নন্দীগ্রামে, মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমন শুভেন্দুর।

অবশেষে আজ ঐ দুই প্রার্থী নাম ঘোষণা করা হয়েছে বিজেপির তরফ থেকে। কিন্তু সেখানে নাম নেই দিলীপের। ২০১৬তে এই কেন্দ্র থেকে জিতেছিলেন দিলীপ ঘোষ। পরবর্তীকালে ২০১৯ এর লোকসভা নির্বাচন জেতার পর তিনি এখনো বিজেপির সাংসদ। তাই সাংসদকে আর বিধানসভায় জায়গা দেওয়া হয়নি দলের তরফ থেকে।

পরিবর্তে নাম উঠে এসেছে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের। প্রথম দফার তালিকায় এই দুই কেন্দ্রের প্রার্থী নাম ফাঁকা ছিল। রেল শহর নিয়ে এমনিতেই চিন্তা ভাবনা করছিলেন দলের সকলেই। অনেকের মত ছিল এই কঠিন লড়াইয়ে মাঠে নামুক প্রার্থী হিসেবে দিলীপ ঘোষ। কিন্তু ওপর পক্ষ সাংসদ কে আর বিধানসভায় লড়তে দিতে চাননি।

দিলীপ নন, খড়্গপুর সদরে BJP’র প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। সব মিলিয়ে দল সিদ্ধান্ত নিয়েছে আজ। মাত্র কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন হিরণ। তার মধ্যেই বিজেপি রেল শহরের জন্য ভরসা রাখলো অভিনেতার ওপরেই। অন্যদিকে বড়জোড়া কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সুপ্রীতি চট্টোপাধ্যায়কে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত