মনোনয়ন জমার ঠিক আগে বিজেপির র‍্যালি নন্দীগ্রামে, মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমন শুভেন্দুর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মনোনয়ন জমার ঠিক আগে বিজেপির র‍্যালি নন্দীগ্রামে, মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমন শুভেন্দুর। গতকাল নন্দীগ্রামে আসার পরই সেখানে কর্মীসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ তিনি মনোনয়ন দাখিল করবেন। এসবই পূর্বনির্ধারিত। তবে তাঁর মনোনয়ন জমার ঠিক আগে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সভাস্থলে র‍্যালি করল বিজেপি।

আরও পড়ুনঃ দলত্যাগের পর এবার শিলিগুড়িতে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী হচ্ছেন নান্টু পাল

এছাড়াও নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন শুভেন্দু। তার পরেই রোড শো করেন তিনি। বিজেপির সূত্রে খবর  ১২ মার্চ নন্দীগ্রাম থেকেই শুভেন্দু অধিকারীর হয়ে প্রচার শুরু করতে পারেন মিঠুন চক্রবর্তী। থাকবেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি এবং পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এছাড়াও তাঁর মনোনয়ন দাখিলেও রোড শো করার পরিকল্পনা করছে বিজেপি। প্রসঙ্গত এবারের নির্বাচনে সবথেকে আকর্ষণীয় লড়াই হতে চলেছে নন্দীগ্রামের বিধানসভা। সেই লড়াইয়ে বিজেপির প্রার্থী শুভেন্দু আজ ফের ব্যক্তিগত আক্রমন করেন মমতাকে।

তিনি বলেন ‘নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও কনট্রিবিউশন নেই। এখানে কোথায় কী আছে কিছুই জানেন না উনি।’ শুভেন্দুর দাবি, মমতা জানকীনাথ মন্দিরে পায়ে চটি পরে প্রণাম করেছেন। তাঁর কথায়, ‘ভেজাল হিন্দু। পদবি ব্যানার্জী হলে নিজেকে হিন্দু বলতে হচ্ছে কেন? এখন উনি ইনশাল্লাহ বলা বন্ধ করে দিয়েছেন। এখন উনি শুধু হিন্দু ধর্ম বোঝেন। আমার ধর্ম তো মানবতার ধর্ম।’

মনোনয়ন জমার ঠিক আগে বিজেপির র‍্যালি নন্দীগ্রামে, মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমন শুভেন্দুর। এদিকে আজ মনোনয়ন জমা দিতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী রোড শো করে নিজের যাত্রা শুরু করে দিয়েছেন। মঞ্জুশ্রি মোড় থেকে এসডিও অফিস পর্যন্ত তাঁর এই রোড শো। মনোনয়ন জমা দিয়েই তিনি ফিরবেন নন্দীগ্রামে। তার পরে আগামীকাল শিব চতুর্দশী উপলক্ষে রেয়াপাড়ার মন্দিরে পুজো দিয়ে ফিরবেন কলকাতায়। গতকাল নন্দীগ্রামে পৌঁছে কর্মিসভা করার পরে মমতা একাধিক মন্দিরে ও মাজারে গেছিলেন। রাস্তার দোকানে বানান চা। এর পরে আজ একই দিনে নন্দীগ্রামে দু’জায়গায় দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ভিন্ন সময়ে উপস্থিত রয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত