রাজ্যে রাজনৈতিক পালাবদলের ঠিক পরেই নতুন চাঞ্চল্য—সরকার গঠনের উচ্ছ্বাসের মধ্যেই তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙনের আশঙ্কা ঘিরে জল্পনা তুঙ্গে। সদ্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া Suvendu Adhikari-র নেতৃত্বে বিজেপির বিপুল জয়ের পর, বিরোধী শিবিরে একাধিক বিধায়কের দলবদলের সম্ভাবনা ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা।
২০২৬ বিধানসভা নির্বাচনে বিজেপি ২০৭টি আসনে জয়লাভ করে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে এসেছে মাত্র ৮০টি আসন। দীর্ঘদিনের শাসক দল এখন বিরোধী আসনে। এই প্রেক্ষাপটে আগামী কয়েক মাসেই তৃণমূলের ভিত আরও নড়বড়ে হতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে।


সূত্রের দাবি, জুন-জুলাইয়ের মধ্যেই তৃণমূলের প্রায় ৪৮ জন বিধায়ক বিজেপির সঙ্গে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। শুধু বিধায়কই নয়, অন্তত ৫ জন লোকসভা সাংসদও বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছেন বলেও জানা যাচ্ছে। যদিও এই দাবি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবুও রাজ্যের রাজনৈতিক অন্দরে বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ফলাফলের পর যে মানসিক ও সাংগঠনিক ধাক্কা তৃণমূল কংগ্রেস পেয়েছে, তার প্রভাব আগামী দিনে আরও স্পষ্ট হতে পারে। দলবদলের এই সম্ভাব্য ঢেউ বাস্তবায়িত হলে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন করে বড় পরিবর্তন আসতে পারে।
তবে এই সমস্ত জল্পনার মাঝে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস বা ভারতীয় জনতা পার্টির-র তরফে কোনও আনুষ্ঠানিক মন্তব্য সামনে আসেনি। ফলে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা নিয়ে কৌতূহল আরও বাড়ছে।









