নজরবন্দি ব্যুরোঃ ভোটের আগে আবার এক মঞ্চে মমতা-মোদি? বিধানসভা ভোটের আগে বাঙ্গালীর অন্যতম আবেগ নেতাজী সুভাষ চন্দ্রকে নিয়ে বড় করার পথে হেঁটেছে কেন্দ্রীয় সরকার।সামনেই নেতাজীর ১২৫তম জন্ম বার্ষিকী। আর এবার থেকে এই দিনটিতে গোটা দেশ জুড়ে পরাক্রম দিবস হিসেবে পালন করা হবে বলে জানিয়েছে কেন্দ্র।
আরও পড়ুনঃ আগামী ২৮-৩০ জানুয়ারি রাজ্যজুড়ে বাস ধর্মঘট


মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল জানিয়েছেন, আগামী ২৩ জানুয়ারি শহর কলকাতার ভিক্টোরিয়া হলে অনুষ্ঠানের কথা। রাজ্য সরকার ওই দিনটি ‘দেশনায়ক দিবস’ হিসাবে উদযাপনের কথা ঘোষণা করেছে আগেই। তারপরই মঙ্গলবার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে ঘোষণা করা হয় প্রতি বছর ২৬জানুয়ারি দিনটি ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করা হবে।
ভোটের আগে আবার এক মঞ্চে মমতা-মোদি? এদিন জানানো হয়, ২৩ জানুয়ারি ভিক্টোরিয়া হলের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষজ্ঞদের মতে, সামনেই বিধানসভা নির্বাচন আর তাঁর আগেই মোদির রাজ্য সফর যথেষ্ট গুরুত্বপুর্ণ। এই বিষয়ে মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল বলেন, তাঁদের এই অনুষ্ঠান এবং তাতে প্রধানমন্ত্রীর উপস্থিতির সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই।
তিনি বলেন, নির্বাচন একটি কাকতালীয় বিষয়। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানোর কথাও বলেন কেন্দ্রীয় মন্ত্রী। অপরদিকে একটি নতুন এক্সপ্রেস ট্রেন চালানোর হবে বলে ঘোষণা ভারতীয় রেলের।কিন্তু কোন রুটে এই ট্রেন চলবে তা এখন আনানো হয়নি।









