আগামী ২৮-৩০ জানুয়ারি রাজ্যজুড়ে বাস ধর্মঘট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের ভোগান্তির মুখে পরতে চলেছেন সাধারণ মানুষ। আগামী ২৮-৩০ জানুয়ারি রাজ্যজুড়ে বাস ধর্মঘট। এই দুদিন নানা দাবিতে রাজ্যজুড়ে বাস, মিনিবাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সংগঠনগুলি। প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরেই করোনা অতিমারির কারণে রাস্তায় তেমন বাসের দেখা মেলেনি। যদিও বাসের ভাড়া বাড়ানো হয়েছিল।

আরও পড়ুন: বিয়ের মরশুমে ফের কমল সোনার দাম।

এখন বেসরকারি বাসগুলিতে পা রাখলেই গুনতে হবে কড়কড়ে ১০ টাকা। তবে এখন সমস্ত কিছু স্বাভাবিক পরিস্থিতি। আর নিত্য বাস যাত্রীদের দাবি পরিস্থিতি সব স্বাভাবিক হওয়ার পরেও কেন কমছে না ভাড়া। এদিকে বাস মালিকদের দাবি, পর্যাপ্ত যাত্রীদের দেখা নেই। ফলে তেলের অর্ধেক দামও উঠছে না। ফলে বাড়াতে হবে ভাড়া।

আগামী ২৮-৩০ জানুয়ারি রাজ্যজুড়ে বাস ধর্মঘট, বাস মালিকদের আরও দাবি, অবিলম্বে বাস ভাড়া পুনর্বিন্যাস করতে হবে রাজ্য সরকারকে৷ পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছেও ডিজেলের দামের উপরে জিএসটি বসানোর দাবি করা হয়েছে৷ 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত