নজরবন্দি ব্যুরোঃ দুবাই বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়ে গেল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘের। দেখা হবার সাথে সাথেই হাসিমুখে হাতজোড় করে একে অপরকে শুভেচ্ছা জানালেন দু’জন। তারপর কথাও হল দু’জনের মধ্যে। আর সেই কথা শুনে বেশ বোঝা গেল, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ভারতীয় রাজনীতির খোলনলচে সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল।
আরও পড়ুনঃ বিদেশ যাবার আগে রাজ্য প্রশাসনে ব্যাপক রদবদল, বদলি ১১ জেলাশাসক


শুভেচ্ছা বিনিময়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীলঙ্কার রনিল বিক্রমসিঙ্ঘকে বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে আসার জন্য অনুরোধ জানান। অপরদিকে, রনিলও মমতাকে দ্বীপপুঞ্জে যাবার জন্য আমন্ত্রণ জানান। এরপর হঠাৎ করেই রনিল মমতাকে জিজ্ঞেস করে বসেন, “আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি?” মমতা সম্মতি দিতেই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জিজ্ঞেস করেন, “আপনিই কি বিরোধী জোটকে নেতৃত্ব দিতে চলেছেন?” এই প্রশ্ন শুনে কিন্তু রীতিমতো অপ্রস্তুত হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। হেসেও দেন তিনি।

মঙ্গলবার কলকাতা থেকে দুবাই পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যায়। রাতে সেখানেরই একটি হোটেলে থাকেন মুখ্যমন্ত্রী। রাতে একটি ছবিও আঁকেন মমতা। সেই ছবিটি নিজের ইন্সটাগ্রামে পোস্টও করেছেন তিনি। ছবিটির নাম দিয়েছেন ‘আর্থ লাফ্স ইন ফ্লাওয়ারস’।


View this post on Instagram
দুবাইতে কার সঙ্গে হঠাৎ দেখা মমতার? কি কথা হল দু’জনের?

বুধবার ভারতীয় সময় সকাল ৯টার পর দুবাই থেকে মাদ্রিদগামী বিমানে চাপেন মমতা। বিকেলের পরে মাদ্রিদ পৌঁছবেন তিনি। বৃহস্পতিবার তাঁর সঙ্গে লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজের বৈঠক হবার কথা। সেখানে উওস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় সহ মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান কর্তারা। ১১ দিনের জম্ন্য স্পেন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। যাবার আগে বলে গিয়েছিলেন, “স্পেন আমাদের এখানে বইমেলায় এসেছিল। ওখানে নির্মাণশিল্প-সহ ভাল ভাল কিছু শিল্প রয়েছে। ওরা বার বার আমাদের এখানে আসে, আমরা যাই না। ওদেরই আমন্ত্রণে আমরা যাচ্ছি। দেখা যাক কী হয়।’
তিনি আরও বলেন, ‘‘চমক তো পরে। প্রদীপ জ্বালানোর আগে প্রদীপে তো তেল ভরতে হয়। সেই জন্যই যাচ্ছি। সেই জন্য এই ছোট দেশটিকে বেছে নেওয়া।’’








