নজরবন্দি ব্যুরোঃ কলকাতার দূষণ নিয়ে বিভিন্ন সংস্থা বিভিন্ন সময় রিপোর্ট পেশ করেছে । আর সেই সমস্ত রিপোর্টে বারবারই উদ্বেগের ছবি স্পষ্ট হয়েছে। কারণ কলকাতার দূষণ বিশ্বের বিভিন্ন বড় বড় শহরের মধ্যে একদম প্রথম সারিতে। এবার সেই দূষণ রোধ করে তিলোত্তমা কে দূষণমুক্ত করে তুলতে উদ্যোগী হয়েছে রাজ্যের পুরো ও নগর উন্নয়ন মন্ত্রক।
আরও পড়ুনঃ কলকাতায় বাড়ল আরও ইলেক্ট্রিক বাস, লক্ষ্য ১২০০, জানুন কি কি সুবিধা থাকছে


আর সেই কারণেই হুগলি জেলায় তৈরি করা হচ্ছে লজিস্টিক হাব। এ কথা জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন ২০৩০ সালের মধ্যে কলকাতা কে দূষণমুক্ত করে তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে । কিন্তু কি এই লজিস্টিক হাব ? মন্ত্রী জানিয়েছেন, এই লজিস্টিক হাবে ভিনরাজ্য থেকে আসা বিভিন্ন পণ্যবাহী গাড়ি খালি করা হবে।

এরপর সেই সমস্ত পণ্য ছোট গাড়িতে করে কলকাতার বিভিন্ন বাজারে পৌঁছে যাবে। এতে শহরে গাড়ির চাপ কমার ফলে দূষণ এবং যানজট দুই কমবে। ইতিমধ্যেই শহরকে দূষণমুক্ত করে তুলতে বেশ কয়েকটি বাস চালাচ্ছে রাজ্য পরিবহণ দফতর। সেই সংখ্যাটা পরবর্তী সময়ে আরও বাড়ানো হবে।



আগামী ৮ বছরের মধ্যে তিলোত্তমাকে দূষণমুক্ত করার পরিকল্পনা, বড় পদক্ষেপ মমতা সরকারের

তার জন্য রাজ্যে ইলেকট্রিক বাস তৈরির কারখানাও করা হবে। এর পাশাপশি লজিস্টিক হাব থেকে যে সমস্ত ছোট গাড়িতে করে পণ্য কলকাতার বাজারে সরবরাহ করা হবে। সেই সমস্ত গাড়িগুলিও ভবিষ্যতে ইলেকট্রিক করার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, বায়ুদূষণ নিয়ন্ত্রণে একাধিক বিধিনিষেধ জারি করেছিল কলকাতা পুরপ্রশাসন। কিন্তু, সমস্ত বিধিনিষেধ আদৌও মানা হচ্ছে না বলে অভিযোগ।







