Electric Bus: কলকাতায় বাড়ল আরও ইলেক্ট্রিক বাস, লক্ষ্য ১২০০, জানুন কি কি সুবিধা থাকছে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগে বাসের স্মার্ট কার্ডের সুবিধের জন্যে হোয়াটস্যাপ নম্বর চালু করা হয়েছে। আর এবার কলকাতায় আরও ১০টি ইলেকট্রিক বাস নামল। বুধবার কসবা পরিবহণ ভবনের সামনে থেকে এই বাসগুলির সূচনা করেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। কয়েকটি ধাপে কলকাতায় ইলেক্ট্রিক বাসের সংখ্যা বাড়ানো হবে।

আরও পড়ুনঃ অবশেষে CBI-কে লিখিত বয়ান পার্থর, আট ঘন্টা ম্যারাথন জেরায় কি তথ্য দিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী?

আগামী জুলাইতে আরও ৪০টি ইলেক্ট্রিক বাস শহরে নামবে বলে জানিয়েছে পরিবহণ দফতর। এর আগে ৮০টি ইলেক্ট্রিক (Electric Bus) বাস নেমেছে শহরে। বিভিন্ন রুটে সেগুলি চলছে। ৭৬টি চার্জিং স্টেশনও করা হয়েছে। রাজ্য সরকার পরিকল্পনা করেছে, ২০২২ সালে মোট ৪০০ ও পরের বছর আরও ৮০০ ইলেক্ট্রিক বাস নামানো হবে।

কলকাতায় বাড়ল আরও ইলেক্ট্রিক বাস, লক্ষ্য ১২০০, জানুন কি কি সুবিধা থাকছে

পরিবেশবান্ধব পরিবহণ পরিকাঠামোর দিকে এগনোর জন্য কলকাতার প্রশংসা করেছে ইন্টারন্যাশনাল গভার্মেন্টাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জেস। এমনিতে কলকাতার দূষণ গত প্রায় দেড় দশক ধরেই উদ্বেগজনক হারে বাড়ছে। সারা দুনিয়াতেই এখন পরিবেশ অন্যতম মাথা ব্যথার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

কলকাতায় বাড়ল আরও ইলেক্ট্রিক বাস, লক্ষ্য ১২০০

কলকাতায় বাড়ল আরও ইলেক্ট্রিক বাস, লক্ষ্য ১২০০, জানুন কি কি সুবিধা থাকছে

এ ব্যাপারে উপ মহাদেশে যে গরিমসি রয়েছে তা নিয়ে গত বছর গ্লাসগ আন্তর্জাতিক পরিবেশ সম্মেলনেও সমালোচনা হয়েছিল। শহরের দূষণ কমাতে এই পরিবহণ কাঠামোকে কী ভাবে ঢেলে সাজা যায় তার পরিকল্পনা অনেক দিন ধরেই চলছে। ধাপে ধাপে তা বাস্তবায়ণও শুরু হয়ে গেল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত