নজরবন্দি ব্যুরোঃ সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই দলের শীর্ষ নেতৃত্বদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৭ মার্চ কালীঘাটের সেই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ওই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে তৃণমূলের অন্যান্য শীর্ষ নেতৃত্বদেরও।
আরও পড়ুনঃ Virat Kohli: তিন বছরের বিরাট অপেক্ষার অবসান! টেস্ট ২৮ তম সেঞ্চুরি কোহলির


রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, নির্বাচনের দিনক্ষণ এখনও কমিশনের তরফে ঘোষণা করা হয়নি। কিন্তু উচ্চমাধ্যমিক শেষ হলেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়া সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। সেই নির্বাচনে দলের কী কি কৌশল হতে পারে? সেবিষয়েই আলোচনা করা হবে এদিনের বৈঠকে। শুধুমাত্র দলের শীর্ষ নেতারাই এই বৈঠকে উপস্থিত হবেন।

নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা ও গরু পাচার সহ একাধিক অভিযোগে এই মুহুর্তে জর্জরিত তৃণমূল। শাসক দলের বিরুদ্ধে পাহাড় প্রমাণ অভিযোগকে সামনে রেখেই এখন থেকেই প্রচার শুরু করেছে সমস্ত রাজনৈতিক দলগুলি। সাগরদিঘির নির্বাচনে তৃণমূলের হার চিন্তায় ফেলেছে তৃণমূল সুপ্রিমোকেও। এদিনের বৈঠকে সেই বিষয়েও আলোচনা হতে পারে।
বিধানসভা নির্বাচনে প্রায় ৫০ হাজারের অধিক ভোটে জয়লাভের পর সাগরদিঘি উপনির্বাচনে ২৩ হাজারের বেশী ভোটে হার মোটেই সহজভাবে দেখছেন না তৃণমূল নেতৃত্ব। হারের মূল্যায়ন করতে বসে বিশেষ দল গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উঠে আসে বালিগঞ্জের নির্বাচনের প্রসঙ্গও। প্রায় ২৫ টি কারণ তুলে ধরেন দলের নেতারা।


জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো, উঠে আসতে পারে সাগরদিঘির বিষয়

তৃণমূল সূত্রে খবর, শুক্রবারের বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে। সাগরদিঘিতে হারের পর সংখ্যালঘু ভোটকে নিজেদের ঝুলিতে ফেরানো প্রধান লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই আলোচনার পরেই আগামী দিনে কড়া পদক্ষেপ নেওয়া হবে।







