Virat Kohli: তিন বছরের বিরাট অপেক্ষার অবসান! টেস্ট ২৮ তম সেঞ্চুরি কোহলির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টি-টোয়েন্টি এবং এক দিনের ক্রিকেটে শতরানের খরা কেটে গিয়েছিল আগেই। এ বার লাল বলের ক্রিকেটেও শতরান। ইডেনের পর আমদাবাদ। মাঝে ১২০৫ দিনের দীর্ঘ অপেক্ষা। টেস্ট শতরান এল বিরাট কোহলির ব্যাটে। তা-ও আবার দেশের মাটিতে ৫০তম টেস্ট খেলতে নেমে। আন্তর্জাতিক ক্রিকেটে ৭৫তম শতরান করে ফেললেন বিরাট।

আরও পড়ুনঃ ‘বনি যা করেছে বেশ করেছে’, কেন এই কথা বললেন প্রযোজক রানা সরকার?

এই শতরান করে মনে হল রাজা যেন স্বমহিমায় প্রত্যাবর্তন ঘটালেন সিংহাসনে! বিরাটের ব্যাট থেকে শেষ টেস্ট সেঞ্চুরি এসেছিল ২০১৯ সালের ২২ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে।এই সাড়ে তিন বছরে বিরাটের সঙ্গী ছিল শুধুই ব্যর্থতা। যার জেরে ভারতীয় ক্রিকেটের অবিসংবাদী সম্রাটকে সমালোচনা নেহাত কম শুনতে হয়নি। কোনও কোনও মহল তাঁকে দলে রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে।

9 7
তিন বছরের বিরাট অপেক্ষার অবসান! টেস্ট ২৮ তম সেঞ্চুরি কোহলির

কিন্তু বিরাটের প্রতিভার উপর আস্থা ছিল টিম ইন্ডিয়ার। বিশ্বাস ছিল, তিনি ফিরবেনই, তাঁর সেঞ্চুরি পাওয়াটা সময়ের অপেক্ষা। চতুর্থ দিনের লাঞ্চের পরে ভারতীয় ইনিংসের ১৩৮.২ ওভারে লিয়নের বলে ১ রান নিয়ে তিন অঙ্কে পৌঁছে যান কোহলি। বিরাট নিজের টেস্ট কেরিয়ারের ২৮তম শতরান পূর্ণ করেন।

11 9

সব থেকে টেস্ট সেঞ্চুরি করার ক্রিকেটারদের তালিকায় তিনি পিছনে ফেলে দেন দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ ও অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডারকে। এই নিরিখে তিনি ছুঁয়ে ফেলেন অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক ও দক্ষিণ আফ্রিকার হাসিম আমলাকে। তিন ফর্ম্যাট মিলিয়ে কোহলির এটি ৭৫তম আন্তর্জাতিক শতরান।

তিন বছরের বিরাট অপেক্ষার অবসান! টেস্ট ২৮ তম সেঞ্চুরি কোহলির

10 7
তিন বছরের বিরাট অপেক্ষার অবসান! টেস্ট ২৮ তম সেঞ্চুরি কোহলির

সচিনের ১০০ সেঞ্চুরি থেকে ২৫ ধাপ দূরে দাঁড়িয়ে কোহলি। সব ফর্ম্যাট মিলিয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক শতরানকারীদের তালিকায় কোহলি আগেই দ্বিতীয় স্থান দখল করেছিলেন। সব থেকে বেশি টেস্ট সেঞ্চুরিকারীদের তালিকায় বিরাট উঠে আসেন যুগ্মভাবে ১১ নম্বরে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত