Jyoti Basu: তৈরি হবে জ্যোতি বসুর স্মারক গবেষণাকেন্দ্র, জমি বরাদ্দ করলেন মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মারক গবেষণাকেন্দ্র তৈরির জন্য জমি দিল রাজ্য সরকার। সিপি(আই)এমের অনুরোধ রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ জুলাই, প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিনেই প্রস্তাবিত মেমোরিয়ালের রূপরেখার খসড়া সম্পূর্ণ করতে চাইছে সিপি(আই)এম।

আরও পড়ুনঃ আইপিএল এর প্লে অফে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে, ধন্যবাদ জানালেন মমতা

রাজারহাটে নির্মীয়মাণ নতুন হাই কোর্টের কাছেই ‘জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চে’র নামে ৫ একর জমি চেয়েছিল সিপি(আই)এম।এই ট্রাস্টের সচিব রবীন দেব। জোরকদমে কাজ শুরু করেছেন তিনি। এছাড়াও ট্রাস্টে বিমান বসু-সহ বিশিষ্ট নেতারা রয়েছে। মুখ্যমন্ত্রীর অনুমোদনের পর বিভিন্ন প্রক্রিয়া সেরে জমিটি হাতে পেয়েছে ট্রাস্ট।

Marxist Patriarch Jyoti Basu Dead | Mint

গত বছর থেকেই রাজারহাটের জমিতে বৃক্ষরোপন করে শুরু হয়েছে এই কাজ। চলতি বছরেই তৈরি হবে জ্যোতি বসুর স্মারক গবেষণাকেন্দ্র। এবিষয়ে আলিমুদ্দিন স্ট্রিটে বৈঠকও হয়েছে। সূত্রের খবর, এখানে থাকবে জ্যোতি বসু ও বাম আন্দোলন সংক্রান্ত সংগ্রহশালা, গ্রন্থাগার, প্রদর্শনশালা, অডিটোরিয়াম। থাকবে অতিথিদের জন্য থাকার ব্যবস্থা।

When Jyoti Basu's life offers a lesson for Mamata Banerjee – Himalini

প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মারক তৈরির জন্য রাজ্যের কাছে জমি চেয়েছিল সিপি(আই)এম। কিন্তু বিরোধী দল হলেও অনুমোদন ফেলে দেননি মুখ্যমন্ত্রী। যারা বাম আন্দোলন নিয়ে গবেষণা করতে চান তাঁদের জন্য এখানে নথির ব্যবস্থা থাকবে। মেমোরিয়ালের নকশা নিয়ে চলছে বৈঠক। জোর কদমে চলছে কাজ।

তৈরি হবে জ্যোতি বসুর স্মারক গবেষণাকেন্দ্র, শুরু হয়েছে কাজ 

তৈরি হবে জ্যোতি বসুর স্মারক গবেষণাকেন্দ্র, শুরু হয়েছে কাজ 
তৈরি হবে জ্যোতি বসুর স্মারক গবেষণাকেন্দ্র, শুরু হয়েছে কাজ

উল্লেখ্য, ১৯৭৭ সালে ২১ জুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন জ্যোতি বসু। ২৩ বছর ১৩৭ দিন মুখ্যমন্ত্রী পদে ছিলেন তিনি। এরপর মুখ্যমন্ত্রী পদে আসেন বুদ্ধদেব ভট্টাচার্য। ২০১০ সালে ১৭ জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাই জ্যোতি বসুর স্মৃতিতে বিশেষ উদ্যোগ নিল সিপি(আই)এম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত