আইপিএল এর প্লে অফে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে, ধন্যবাদ জানালেন মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ দু’বছর পর আইপিএল ফিরছে কলকাতায়। স্বাভাবিকভাবেই যুদ্ধকালীন তৎপরতায় চলছে প্রস্তুতি। ইডেন চত্বরে রাত ন’টা পর্যন্ত লোকে লোকারণ্য। মঙ্গলবার প্লে অফের কোয়ালিফায়ারে মুখোমুখি গুজরাট এবং রাজস্থান। এলিমিনেটরে লখনউয়ের বিরুদ্ধে নামবে বেঙ্গালুরু।

আরও পড়ুনঃ এবার মহমেডানের সঙ্গে গাঁটছড়া বাঁধবে ফুলহ্যাম? কি বললেন ক্লাব কর্তা

ইডেনে প্লে অফের আগের রাতে শুভেচ্ছাবার্তা পাঠান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্লে অফের ম্যাচে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকে। মুখ্যমন্ত্রীও বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য।

2 32

মুখ্যমন্ত্রী সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াকে দেওয়া চিঠিতে লিখেছেন, ”২৪ ও ২৫ তারিখ আইপিএলের প্লে অফ ম্যাচে আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। কলকাতা আবার আইপিএলের ম্যাচ আয়োজন করবে এটাই খুব আনন্দের ব্যাপার ক্রিকেট অনুরাগীদের জন্য।

https://najarbandi.in/chief-minister-invited-to-ipl-play-off/

বিশ্বের অন্যতম টি-টোয়েন্টি প্রতিযোগিতার স্বাদ এবং উত্তেজনা অনুভব করার সুযোগ পাওয়া যাবে দীর্ঘদিন পরে। সিএবি এবং সমস্ত স্টেক হোল্ডারদের আন্তরিক অভিনন্দন জানাই।

5 20

আইপিএল এর প্লে অফে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে, ধন্যবাদ জানালেন মমতা

সমস্ত অংশগ্রহণকারী দল, খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং আধিকারিকদের শুভেচ্ছা জানাই। কলকাতায় যে ক’দিন থাকবে তা হয়ে উঠুক সর্বাঙ্গীন সুন্দর। দুটো প্লে অফ ম্যাচ সব অর্থেই হয়ে উঠুক দারুণ সফল।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত