নজরবন্দি ব্যুরোঃ এখন বাজারে পাকা আম খুব সহজেই পাওয়া যাচ্ছে। পাকা আম খেতে সকলেই ভালবাসে। তবে এত পরিমান পাকা আম খেয়ে মানুষ এক সময় অতিষ্ঠ হয়ে পরে। আম দিয়ে অবশ্য এখনকার অনেক মানুষ অনেক ধরনের রেসিপি বানায়। আমের পায়েস হোক কিংবা আমের চাটনি অথবা আমের ডাল। কিংবা মিষ্টি এগুলো ভীষণই একঘেয়ে। তাই স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন এই নতুন ইউনিক রেসিপিটি।
আরও পড়ুনঃ সইফ পুত্রের পরনে শাহরুখ পুত্রের ব্র্যান্ড, দুই স্টার কিডের বন্ধুত্ব নিয়ে শুরু জোর চর্চা


উপকরন
আম
টক দই
ময়দা
নুন
চিনি
ড্রাই ফ্রুটস

প্রণালী
প্রথমে বাজার থেকে কয়েকটি টাটকা পাকা আম নিয়ে নিন। এরপর আম গুলির খোসা ছাড়িয়ে নিন। এবং সমস্ত আমের আঁটি গুলো বার করে নিয়ে আমের পাল্প গুলো একটি বাটিতে আলাদা করে নিন। এরপর সেই আমের পাল্পটির সঙ্গে অল্প পরিমানে জল ঝরানো টক দই, অল্প পরিমানে ময়দা, সামান্য পরিমানে নুন, এবং এক চামচ চিনি নিয়ে নিন এরপর সবগুলো একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন।
আমের সিজন শেষের পথে, শেষ মুহূর্তে বানিয়ে ফেলুন এই ইউনিক রেসিপি
এরপর সমস্ত উপকরন গুলো একসঙ্গে নিয়ে ভাল করে মিক্স করে নিন। এরপর মিক্সির সাহায্যে সব উপকরন গুলি ভালকরে মিক্স করে নিন। এরম খুব পাতলা মিশ্রণ বানিয়ে নিন। এরপর একটি টিফিন কৌটোতে মিশ্রণটি নিয়ে ভাল করে ভাপিয়ে ফেলুন ১০ থেকে ১৫ মিনিট। এরপর এরপর ভাপানো হয়ে গেলে ঠাণ্ডা করে নিন। এবং ভাল করে পিস পিস করে কেটে নিন। এবং ওপর থেকে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিন।









