Bollywood: সইফ পুত্রের পরনে শাহরুখ পুত্রের ব্র্যান্ড, দুই স্টার কিডের বন্ধুত্ব নিয়ে শুরু জোর চর্চা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি মুক্তি পেয়েছে আদিপুরুষ সিনেমাটি। সেই ছবিতে রাবনের ভুমিকায় দেখা গিয়েছে সইফ আলি খানকে। সেই সিনেমা ঘিরেই চলছে এখন জোর চর্চা। সম্প্রতি আয়োজিত হয়েছিল এই ছবির বিশেষ স্ক্রিনিং। সেখানে উপস্থিত ছিলেন সইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খান। তার পরনে একটি কালো জ্যাকেট নিয়েই শুরু হয় জোর চর্চা।

আরও পড়ুনঃ শরিফুল রাজের সঙ্গে কি পর্দায় জুটি বাঁধবে পরীমণি? জানিয়ে দিলেন অভিনেত্রী

আরিয়ান খান কিছু সময় আগেই নিজের কাপড়ের ব্র্যান্ড সামনে এনেছিল। সে কথা আগেই সামনে এসেছিল। বাবার মত সে অভিনয় জগতে আসতে চায় না। তবে ক্যামেরার পেছনের কাজের প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে। তবে এই মুহূর্তে পোশাকের ব্র্যান্ডটি নিয়েই তিনি বিশেষ চিন্তিত। কিছু দিন আগে তার বাবাকে তার ছেলে আরিয়ানের ব্র্যান্ডের প্রমোশন করতে দেখা গিয়েছিল। এবার তার পোশাক দেখা গেল সইফ পুত্রের পরনে।

সইফ পুত্রের পরনে শাহরুখ পুত্রের ব্র্যান্ড, জানেন কত মুল্য? 
সইফ পুত্রের পরনে শাহরুখ পুত্রের ব্র্যান্ড, জানেন কত মুল্য? 

আরিয়ান এবং ইব্রাহিমের মধ্যে যে বেশ গাড় বন্ধুত্ব রয়েছে সে কথা প্রায় অনেকেরই জানা। বেশ অনেক জায়গায় তারা একসঙ্গে ধরা পড়েছিল। তাদের এই বন্ধুত্ব নেটপাড়ায় বেশ চর্চিত। তাই আরিয়ানের জ্যাকেট সইফ পুত্রের পরনে দেখে নেটিজেনের একাংশ দাবি করেছেন হয়ত আরিয়ানের ব্রান্ডের প্রচারের জন্যই তিনি এই জ্যাকেট পরে এসেছেন।

সইফ পুত্রের পরনে শাহরুখ পুত্রের ব্র্যান্ড, জানেন কত মুল্য? 

সইফ পুত্রের পরনে শাহরুখ পুত্রের ব্র্যান্ড, জানেন কত মুল্য? 

তবে এই বিষয়ে ইব্রাহিমকে কিছু বলতে শোনা যায়নি। অনেকে আবার এই জ্যাকেটের মুল্য নিয়ে মন্তব্য শুরু করেছেন। অনেক নেটিজেনরা জানাচ্ছেন এই জ্যাকেটের মুল্য প্রায় লাখে হবে। অনেকের দাবি জ্যাকেটটির মুল্য দুই লক্ষ্য টাকা। তার পাশাপাশি কিছু দিন আগে আরিয়ানের এই ব্র্যান্ড নিয়ে বেশ বিতর্ক দেখা গিয়েছিল। অনেকে এই ব্রান্ডের আকাশ ছোঁয়া মুল্য নিয়ে বেশ সমালোচনা করেছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন