Pori Moni: শরিফুল রাজের সঙ্গে কি পর্দায় জুটি বাঁধবে পরীমণি? জানিয়ে দিলেন অভিনেত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অভিনেত্রী পরীমণি এবং শরিফুল রাজের এখনও বিয়ের এক বছরও পূর্ণ হয়েনি। এরই মধ্যে তাদের সম্পর্ক এখন ভাঙনের পথে। একাধিক কারনে তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। যার জেরে ২৪ ঘণ্টার মধ্যে তারা আইনি বিচ্ছেদ চেয়েছিল। তবে ব্যাক্তিগত সম্পর্কের সঙ্গে তিনি কি পেশাদারি সম্পর্ককে এক করে ফেলবেন? তাদের কি একসঙ্গে আবার পর্দায় দেখা যাবে? এর উত্তরে কি জানালেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর মুখের আদলে তৈরি আদিপুরুষের হনুমান চরিত্র! যুবকের টুইট ঘিরে চরম বিপাক

তাদের সম্পর্কের মধ্যে বিচ্ছেদের কারনের জেরে রয়েছে গত মে মাসের ২৯ তারিখ শরিফুল রাজ তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পর পর তিনজন অভিনেত্রীর ভিডিও ফাস করেন। যার জেরেই তার প্রাক্তন স্ত্রী পরিমনির সঙ্গে তার অশান্তি শুরু হয়ে যায়। তাছাড়াও একবার রাজের বান্ধবী অভিনেত্রী বিদ্যা সিন্‌হা সাহা অথবা তার আরেক বান্ধবী সুনেরাহ বিনতে কামাল নিয়ে তাদের মধ্যে তুমুল অশান্তি হয়েছিল।

শরিফুল রাজের সঙ্গে কি পর্দায় জুটি বাঁধবে পরীমণি? কি জানালেন! 
শরিফুল রাজের সঙ্গে কি পর্দায় জুটি বাঁধবে পরীমণি? কি জানালেন! 

বেশ কিছুদিন হয়ে গেল তারা একসঙ্গে আর থাকছেনও না। আপাতত নিজের ছেলেকে নিয়েই খুশি রয়েছে পরীমণি। কিন্তু ফের এক বিশেষ কারনে রাজ এবং পরীমণিকে একসঙ্গে দেখা গেল। সম্প্রতি তার ছোট্ট ছেলের দশ মাস পূর্ণ হল। সেই উপলক্ষে তাদের একমাত্র সন্তান রাজ্যকে নিয়ে তারা একসঙ্গে বসে কেক কেটেছিলেন। সেই ছবি প্রকাশ্যেও এসেছিল।

শরিফুল রাজের সঙ্গে কি পর্দায় জুটি বাঁধবে পরীমণি? কি জানালেন! 

শরিফুল রাজের সঙ্গে কি পর্দায় জুটি বাঁধবে পরীমণি? কি জানালেন! সেই ছবি ঘিরেই নেটিজেনদের মধ্যে প্রশ্ন দানা বেঁধেছিল। তবে কি একসঙ্গে পেশাদারি জীবন বজায় রেখে তাদের অভিনয় করতে দেখা যাবে। তার উত্তরে এক সাক্ষাৎকারে পরীমণিকে বলতে শোনা যায় “আগে আমায় একা মনে হত, এখন আমি মোটেই একা নই। আমার জীবন কানায় কানায় ভরপুর।” তিনি যোগ করেন “আমি এতটাও অভিনয় করতে পারি না। রাজ আমার ছেলের বাবা। ক্যামেরার সামনে দাঁড়িয়ে কি আমি ভুলে যাব সেটা! আমার পক্ষে এমনটা ভাবা সম্ভব নয়। আমি তাই এই ভাবে কখনও কাজ করতে পারব না।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন