ফেসবুকের বিরুদ্ধে ম্যাঙ্গালুরু পুলিশকে সহযোগিতা না করার অভিযোগ ওঠে। তদন্তে বিলম্বের জেরে ২০২১ সালে কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হন অভিযোগকারী। এই মামলার শুনানিতে পুলিশের তরফে আদালতে দাবি করা হয়, ফেসবুক উত্তর দেয়নি। এনিয়ে হাইকোর্ট কড়া হুঁশিয়ারি দেয় যে তদন্তে সহযোগিতা না করলে ভারতে ফেসবুক বন্ধ করে দেওয়া হবে।
সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় সামাজিক যোগাযোগের দুটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হল Facebook ও Instagram। চলতি বছরের নভেম্বরে সোশ্যাল মিডিয়া জায়ান্ট Meta তাদের এই দুটি প্ল্যাটফর্ম থেকে প্রায় ২ কোটি ২৯ লক্ষেরও বেশি পোস্ট ডিলিট করেছে।
পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির ‘রিট্রিভার্সিপ’ পুরস্কার পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ঘটনায় ফেসবুক পোস্টে খোঁচা দিলেন শুভেন্দু অধিকারী। তিনি ফেসবুকে লেখেন, “সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আজ আমাদের মধ্যে উপস্থিত থাকলে হয়তো লিখতেন: “বাংলার সাহিত্য সমাজ, তুমি চেতনা হারাইয়াছ?”