বাড়িতে নেই কিন্তু ফেসবুকে আছেন! হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ‘অ্যাক্টিভ’ শাহজাহান, ট্র্যাক শুরু ইডির

শাহজাহান শেখের ফেসবুক পেজ থেকে করা হল প্রজাতন্ত্র দিবসের একটি পোস্ট। কভার ছবি বদলালেন শাহজাহান!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রেশন দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শাহজাহান শেখের হদিশ মিলল ফেসবুকে! দীর্ঘ ২১দিন ধরে তাঁর খোঁজ চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বার দুয়েক শাহজাহানের বাড়িও তল্লাশি করেছেন গোয়েন্দারা। কিন্তু তাঁর দেখা মেলেনি। কিন্তু সেই ‘নিখোঁজ’ শাহজাহান শেখের ফেসবুক পেজ থেকে করা হল প্রজাতন্ত্র দিবসের একটি পোস্ট। কভার ছবি বদলালেন শাহজাহান! বিষয়টি গোচরে আসতেই এই অ্যাকাউন্টের আইপি অ্যাড্রেস ধরে ট্র্যাক শুরু করেছেন গোয়েন্দারা।

আরও পড়ুন: বোলপুর থেকেই ভোটে লড়ব, দলের প্রয়োজন নেই, ফের বিস্ফোরক অনুপম!

আজ প্রজাতন্ত্র দিবস। সামাজিক মাধ্যমে প্রত্যেকেই উদযাপন করছেন এই বিশেষ দিনের। বাকী থাকবেন কেন শাহজাহান শেখ, হতেই পারে তিনি দুর্নীতিতে অভিযুক্ত, সে কথা তো আর ফেসবুক জানে না! সক্কাল সক্কাল নিজের ফেসবুক পেজে জাতীয় পতাকার একটি ছবি পোস্ট হল শাহজাহানের পেজ থেকে। জানা যাচ্ছে, এটি তৃণমূলের শাহজাহান শেখের অফিসিয়াল ফেসবুক পেজ। ফলোয়ার্সও নেহাত খারাপ নয়, ২৩ হাজার! বিভিন্ন জনসভায় শাহজাহানের বক্তব্যের ভিডিয়ো এই পেজ থেকে পোস্ট করা হয়।

shahjahan 24 2

পেজটিকে দেখলে বোঝা যাবে, এখানে ২ জানুয়ারি পর্যন্ত নিয়মিত পোস্ট করা হত। এর তিনদিন পর থেকে ফেরার শাহজাহান। মাঝে এই এতগুলো দিন এই পেজ থেকে কোনও পোস্ট করা হয়নি। অনেকেই ভাবছেন, এই পোস্ট হয়তো শাহজাহান নিজে করেননি। কারণ, সেলিব্রিটি থেকে শুরু করে রাজনৈতিক নেতা প্রত্যেকের পেজ চালাবার জন্য আলাদা লোক থাকে। সেরকমই শাহজাহানের পেজ থেকে অন্য কেউ এই পোস্ট করেছে বলেই ধারণা।

ed 24 8

বাড়িতে নেই কিন্তু ফেসবুকে আছেন! হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ‘অ্যাক্টিভ’ শাহজাহান, ট্র্যাক শুরু ইডির

তাহলে শাহজাহান শেখ এখন কোথায়? রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি জানিয়েছেন, চিকিৎসার প্রয়োজনে হয়তো রাজ্যের বাইরে গিয়েছেন শাহজাহান। তবে কানাঘুষো গুজব, সন্দেশখালির আশপাশেই গা ঢাকা দিয়েছেন তিনি। তবে, এই ফেসবুক পোস্টের ওপর ভিত্তি করে কাদের কাছে পৌঁছয় ইডি সেটাই দেখার।

shahjahan 2401 2

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত