বারংবার দলবিরোধী মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। হারিয়েছেন পদও। তারপরেও কিন্তু ক্ষান্ত হলেন না বিজেপি (BJP) নেতা অনুপম হাজরা (Anupam Hazra)। সাফ জানালেন, বোলপুরের (Bolpur) মানুষ আমাকে চাইছে, তাই আগামী লোকসভা ভোটে এই কেন্দ্র থেকেই লড়াই করব। সঙ্গে এও জানিয়ে দিলেন, লড়াই করতে দলের প্রয়োজন নেই।
আরও পড়ুন: জ্ঞানবাপী মসজিদের নীচেও হিন্দু মন্দিরের অস্তিত্ব! ASI রিপোর্টের পরীক্ষা পদ্ধতি নিয়ে উঠছে প্রশ্ন


অনুপম হাজরার (Anupam Hazra) উত্থান কিন্তু রাজনৈতিক মহলে বেশ শোরগোল ফেলে দেওয়ার মতো। বীরভূমে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের সান্নিধ্যে উঠে আসা এই তরুণ নেতা ২০১৪ সালে বোলপুর কেন্দ্রে (Bolpur) সিপিআইএমের ডঃ রামচন্দ্র ডোমকে ২,৩৬,১০৯ ভোটে পরাস্ত করে প্রথমবারের জন্য সাংসদ নির্বাচিত হন। পাঁচ বছর তৃণমূলের সাংসদ হিসাবে কাজ করলেও পরবর্তীতে যোগ দেন বিজেপিতে (BJP)।

বোলপুরের ছেলে। লাল মাটির দেশ হাতের তালুর মতো চেনা। সেই নেতাকে ২০১৯ সালে শহরের হাইভোল্টেজ কেন্দ্র যাদবপুরে দাঁড় করায় বিজেপি (BJP)। হেরে যান অনুপম (Anupam Hazra)। তৃণমূলের প্রতীকে দাঁড়ানো অভিনেত্রী মিমি চক্রবর্তীর কাছে ২,৯৫,২৩৯ ভোটে পরাজিত হতে হয় তাঁকে।



বোলপুর থেকেই ভোটে লড়ব, দলের প্রয়োজন নেই, ফের বিস্ফোরক অনুপম!
এরপর নানান সময়ে রাজ্যের শীর্ষ গেরুয়া নেতাদের বিপক্ষে মন্তব্য করেছেন অনুপম। দল বিরোধী কথাবার্তা বলে গেরুয়া শিবিরের ‘কুনজরে’ আসেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে অনুপমকে (Anupam Hazra) আদৌ টিকিট দেবে কিনা বিজেপি (BJP) তা নিয়ে সন্দেহ রয়েছে। তাছাড়া, বোলপুর কেন্দ্র (Bolpur) থেকেই প্রার্থী হতে যান তিনি। সেই দাবি কতটা মানবে রাজ্য বিজেপি নেতৃত্ব সেই নিয়ে সংশয় রয়েছে।

এদিন অনুপম হাজরা (Anupam Hazra) বলেন, “বোলপুরের (Bolpur) মানুষ চাইছে, মানুষ আমাকে মেসেজ করে। ফোন করে। তাই আমি নির্বাচনে লড়াই করব। লড়াই করতে দলের প্রয়োজন পড়ে না। লোকসভা নির্বাচনে বিজেপি যা আসন পাবে, তা শুধুমাত্র নরেন্দ্র মোদী ও রামমন্দির ইস্যুর জন্যই পাবে। এখানে নেতৃত্বের কোনও অবদান নেই।“







