Facebook ও Instagram থেকে ডিলিট হচ্ছে হাজার হাজার পোস্ট, এখনই চেক করুন আপনার অ্যাকাউন্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় সামাজিক যোগাযোগের দুটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হল Facebook ও Instagram। চলতি বছরের নভেম্বরে সোশ্যাল মিডিয়া জায়ান্ট Meta তাদের এই দুটি প্ল্যাটফর্ম থেকে প্রায় ২ কোটি ২৯ লক্ষেরও বেশি পোস্ট ডিলিট করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে যে, এই দুই প্ল্যাটফর্মে ভারতীয় ইউজারদের ২৩ মিলিয়নের বেশি কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে‌।

আরও পড়ুনঃ প্রিয়জনের শোক ভুলে ছোটপর্দায় ফিরছেন‌ সব্যসাচী, বামাক্ষ্যাপার পর এবার রামপ্রসাদ

ব্যবহারকারীরা নগ্নতা এবং যৌন ক্রিয়াকলাপ সম্পর্কিত প্রচুর অভিযোগ করেছেন। আর তার ভিত্তিতেই সেইসব পোস্টের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি এই প্রসঙ্গে Meta একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে Meta জানিয়েছে, ১৮ লাখ এবং ১২ লাখ হিংসাত্মক পোস্টের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, Meta, ফেসবুক থেকে ১. ৯৫ কোটির বেশি এবং ইনস্টাগ্রাম থেকে প্রায় ৩৩. ৯ লাখ কনটেন্ট সরাতে বাধ্য হয়েছে।

Facebook ও Instagram থেকে ডিলিট হচ্ছে হাজার হাজার পোস্ট, এখনই চেক করুন আপনার অ্যাকাউন্ট
Facebook ও Instagram থেকে ডিলিট হচ্ছে হাজার হাজার পোস্ট, এখনই চেক করুন আপনার অ্যাকাউন্ট

এত সংখ্যক পোস্ট Facebook ও Instagram-এর বিভিন্ন নিয়ম নীতি মেনে করা হয়নি। তাই সেগুলিকে ডিলিট করা হয়েছে। Meta মালিকানাধীন বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Facebook থেকে জানানো হয়েছে, বিগত প্রায় এক বছরেরও বেশি সময় ধরে একাধিকবার এমন কঠিন পদক্ষেপ নেওয়া সত্ত্বেও অসৎ কাজ করা থেকে কিছু ইউজারদেরকে কোনও মতেই বিরত রাখা যাচ্ছে না। ফলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মেটা আরও জানিয়েছে, তাদের কাছে ৫৫৫ টি ভুয়ো অ্যাকাউন্ট সম্পর্কিত অভিযোগ এসেছে। তার সঙ্গে ২৫৩ টি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলেও অভিযোগ এসেছে। অ্যাকাউন্ট হ্যাক হওয়ারও অভিযোগ উঠেছিল। উভয় সংস্থার তরফেই জানানো হয়েছে যে, এই দুই প্ল্যাটফর্মে ভারতীয় ইউজারদের ২৩ মিলিয়নের বেশি পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে‌।

Facebook ও Instagram থেকে ডিলিট হচ্ছে হাজার হাজার পোস্ট, এখনই চেক করুন আপনার অ্যাকাউন্ট

Facebook ও Instagram থেকে ডিলিট হচ্ছে হাজার হাজার পোস্ট, এখনই চেক করুন আপনার অ্যাকাউন্ট
Facebook ও Instagram থেকে ডিলিট হচ্ছে হাজার হাজার পোস্ট, এখনই চেক করুন আপনার অ্যাকাউন্ট

অন্য়দিকে, ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ-এ ও ৩৭ লক্ষেরও বেশি ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। হোয়াটসঅ্যাপের তরফে নভেম্বর মাসের একটি রিপোর্ট পেশ করা হয়েছে। যাতে দেখা গেছে শুধুমাত্র এই এক মাসেই এই বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়েছে ভারতে। মেটার তরফে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে ৩৭ লক্ষেরও বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে, যার মধ্যে ৯,৯০,০০০টি অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত