Locket Chaterjee: তৃণমূল বিধায়ককে চড় মারার নিদান, কেন একথা বললেন লকেট?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গলার লকেট থেকে পায়ের নূপুর করে ছেড়েছেন। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছিল। এবার বিধায়ককে কড়া জবাব দিলেন হুগলীর সাংসদ লকেট চট্টোপাধ্যায়। স্পষ্ট জবাবে জানালেন, মুখ্যমন্ত্রীর জায়গায় থাকলে বিধায়কের বাড়িতে গিয়ে স্ত্রীর সামনে তৃণমূল বিধায়ককে চড় মারার নিদান দিলেন তিনি।

আরও পড়ুনঃ Biman Banerjee on Partha Chaterjee: জানতে ইচ্ছে করছে উনি কেমন আছেন? পার্থ প্রসঙ্গে আবেগপ্রবন স্পিকার

২০১৯ সালে হুগলী জেলায় রাজনৈতিক বদল হয়েছিল লকেটের হাত ধরে। তৃণমূলের জমিতে পদ্মের চাষ করে চমকে দিয়েছিলেন লকেট। পরে বিধানসভায় চুঁচুড়া কেন্দ্র থেকে বিধানসভায় লকেটকে প্রার্থী করে দল। কিন্তু সেবার পরাজিত হন তিনি। এপ্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার বলেন, লকেট গলার ছিল। চুঁচুড়ায় আমি ওঁকে পায়ের নূপুর করে ছেড়ে দিয়েছি। উনি আর কারও গলায় উঠবেন না। পায়ের নীচেই থাকবেন।

তৃণমূল বিধায়ককে চড় মারার নিদান, বিধায়ক ও সাংসদের বাকযুদ্ধ শুরু 
তৃণমূল বিধায়ককে চড় মারার নিদান, বিধায়ক ও সাংসদের বাকযুদ্ধ শুরু 

এমনকি লকেটের বিরুদ্ধে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, যদি এক বাপের বেটি হয়, তা হলে অসীমার সঙ্গে লড়ছে কেন? আমার সঙ্গে লড়ুক। আমার সঙ্গে লড়ে তো ২৫ হাজারে বান্ডিল হয়ে গিয়েছিল। তৃণমূল বিধায়কের এহেন বিতর্কিত মন্তব্য নতুন কিছু নয়। কিন্তু দুই রাজনীতিবীদের বাকযুদ্ধে কার্যিওত সরগরম রাজ্য রাজনীতি।

এরপরেই পাল্টা তোপ দাগতে পিছু ছাড়েননি লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, প্রাচীন কালের গল্পে-ইতিহাসে পড়েছি, পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের পণ্য হিসেবে দেখা হত। বাইজি প্রথাও দেখেছি। মহিলাদের সঙ্গে যা ইচ্ছে, তা-ই করা হত। খুন করে ফেলে দেওয়া হত নদীর জলে। মহিলাদেরকে পণ্য হিসাবে দেখা হত। এখন সেরকমই রয়েছে।

লকেটের কথায়, একজন মহিলা সাংসদকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে, তা আমাদের মহিলা মুখ্যমন্ত্রীর দেখা উচিত। আমি মুখ্যমন্ত্রীর জায়গায় থাকলে ওর বাড়িতে গিয়ে ওর স্ত্রীর সামনে সজোরে থাপ্পড় মেরে আসতাম। মহিলারাই এক দিন ওঁকে গাছে বেঁধে পেটাবেন।

তৃণমূল বিধায়ককে চড় মারার নিদান, বিধায়ক ও সাংসদের বাকযুদ্ধ শুরু 

তৃণমূল বিধায়ককে চড় মারার নিদান, বিধায়ক ও সাংসদের বাকযুদ্ধ শুরু 
তৃণমূল বিধায়ককে চড় মারার নিদান, বিধায়ক ও সাংসদের বাকযুদ্ধ শুরু 

যদিও তৃণমূল বিধায়কের বক্তব্য তিনি এভাবে বলতে চাননি। তাঁর বক্তব্য বিকৃত করা হচ্ছে। ধাপ্পাবাজি করে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে গলার লকেট হয়েছিলেন। ২০২১ সালের বিধানসভা ভোটে মানুষ আপনার সেই ধাপ্পা বুঝে গিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত