বারাসাত আদালতে জয়ী বাম-কংগ্রেস জোট, উপনির্বাচনের আগে বাড়ছে উত্তেজনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বারাসাত জেলা আদালতে শাসক তৃণমূলকে পরাজিত করল বাম-কংগ্রেস। ৭ টি আসনে জয়ী হয়েছে জোটের প্রার্থী৷ ৬ আসনে জয়ী শাসক দল তৃণমূল। যদিও সভাপতি আসনটি হাতছাড়া করতে হয়েছে জোটকে। সাগরদিঘি নির্বাচনের আগে বাড়তি উত্তেজনা জোট শিবিরে।

আরও পড়ুনঃ পঞ্চায়েত ভোটের আগে বিপুল অর্থ বরাদ্দ রাস্তার কাজে, সময় বেঁধে দিল নবান্ন

বারাসাত আদালতে জয়ী বাম-কংগ্রেস জোট, উপনির্বাচনের আগে বাড়ছে উত্তেজনা
বারাসাত আদালতে জয়ী বাম-কংগ্রেস জোট, উপনির্বাচনের আগে বাড়ছে উত্তেজনা

৩১ জানুয়ারি হয় নির্বাচন। সেখানে সভাপতি আসনে জয়লাভ করেছেন আইনজীবী উমাপদ চট্টোপাধ্যায়। প্রাপ্ত ভোট ৬০০। জানা গেছে, বাম শিবিরে ফাটল দেখা দেওয়ার কারণেই ফায়দা তুলেছে তৃণমূল। সিপিআই আলাদা প্রার্থী দেওয়ার কারণেই সহজে জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল৷ তবে সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক এবং সহ সম্পাদক আসনে জয়লাভ করেছেন কংগ্রেস প্রার্থী।

বারাসাত আদালতে জয়ী বাম-কংগ্রেস জোট, উপনির্বাচনের আগে বাড়ছে উত্তেজনা

এছাড়াও কার্যকরী সমিতির একটি আসনে জয় কংগ্রেসের। বাকি তিনটি আসনে জয়লাভ করেছে বামেরা৷ সম্প্রতি সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনকে কেন্দ্র করে আরও একবার যুক্ত হয়ে বাম-কংগ্রেস জোটের প্রসঙ্গ৷ যেখানে কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে সম্মতি দিয়েছে আলিমুদ্দিন৷ নির্বাচনী আবহের মধ্যেই জোটের এই জয় আগামী দিনে কর্মীদের মধ্যেও ইতিবাচক বার্তা পৌঁছে দেবে বলে মনে করছে শীর্ষ নেতৃত্ব।

বারাসাত আদালতে জয়ী বাম-কংগ্রেস জোট, উপনির্বাচনের আগে বাড়ছে উত্তেজনা

26

এবিষয়ে আইনজীবী তথা কংগ্রেস নেতা পার্থপ্রতিম বিশ্বাস বলেন, বারাসাত আদালতের শুরু থেকেই প্রদেশ কংগ্রেস আইনজীবী সেল বার এ্যাশোসিয়েশন এর নেতৃত্ব দিয়ে এসেছে। পরবর্তী সময়ে তৃণমূল রাজ্যে ক্ষমতায় এলেও সেই ট্রাডিশন বজায় থেকেছে। গত চারবছর প্রদেশ কংগ্রেস আইনজীবী সেল ও বামেদের আইনজীবী সংগঠন এআইএলইউ জোট বেধে এই নির্বাচনে লড়াই করছে প্রতিবারই জয়লাভ করেছে। এ বছরেও তার অন্যথা হল না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত