Karnataka Polls: প্রচারের শেষ দিনেও কমতি রাখেনি Congress, বিশাল রোড শো প্রিয়াঙ্কার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামী বুধবার কর্ণাটকে বিধানসভা নির্বাচন। সোমবারই প্রচারের শেষদিন। এদিনেও কোনও কমতি রাখেনি কংগ্রেস। ব্যাঙ্গালোরের বিজয়নগরে বিশাল রোড শো করলেন প্রিয়াঙ্কা গান্ধী। দলের কর্মী-সমর্থকেরা পথ সভায় জমায়েত করেন। গাড়ি থেকেই সকলের উদ্দেশ্যে হাত নাড়ান কংগ্রেস নেত্রী।

আরও পড়ুন: Gold Price: সোনার চড়া দাম দিয়েই সপ্তাহ শুরু, কলকাতায় কোথায় ঠেকল হলুদ ধাতুর দর!

কর্ণাটকে বিধানসভা নির্বাচনে জোর টক্কর হবে বিজেপি, কংগ্রেস, জেডি (এস)- এই তিনটি দলের মধ্যে। বিজেপি রাজ্যের শাসক দলের অধিকার ধরে রাখার লড়াই! কংগ্রেস মরিয়া গেরুয়া শিবিরকে শাসকের গদি পদচ্যূত করতে। রাহুল গান্ধী, সনিয়া গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে সহ কংগ্রেসের একাধিক নেতা নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতৃত্বের অনেকেই কর্ণাটকে প্রচার করেছেন। প্রধানমন্ত্রী কয়েকদিন ব্যাপী রোড শো করেছিলেন।

প্রচারের শেষ দিনেও কমতি রাখেনি Congress, প্রচারে কংগ্রেস নেত্রী
প্রচারের শেষ দিনেও কমতি রাখেনি Congress, প্রচারে কংগ্রেস নেত্রী

কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে ক্ষমতায় এলে বজরং দল নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দেয়। এনিয়ে শুরু হয় বিতর্ক। বিজেপি এই ইস্তেহারকে হিন্দু বিরোধী বলেও কটাক্ষ করে। নরেন্দ্র মোদী হাত শিবিরকে নিশানায় এনে বলেছিলেন, কংগ্রেস ভোট ব্যাঙ্কের রাজনীতিতে পরিণত হয়েছে। আগামী ১৩ মে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হয়।

প্রচারের শেষ দিনেও কমতি রাখেনি Congress, প্রচারে কংগ্রেস নেত্রী

প্রচারের শেষ দিনেও কমতি রাখেনি Congress, প্রচারে কংগ্রেস নেত্রী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত