নজরবন্দি ব্যুরো: কর্ণাটকে ক্ষমতায় আসার পর শপথ গ্রহণের এক সপ্তাহের মধ্যেই মন্ত্রিসভার সম্প্রসারণ করলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। গত ২০ জুন সিদ্দারামাইয়া, ডিকে শিবকুমার সহ ১০...
২০১৮ সালে বিধানসভা নির্বাচনের পর বিজেপির দখলে অধিক আসন থাকলেও কংগ্রেস এবং জেডিএস জোট বেঁধে কর্ণাটকের সরকার গঠন করে। কিন্তু কয়েকদিনের মধ্যেই জোট ভেঙে গেলে শাসন ক্ষমতা বিজেপির হাতে যায়। মুখ্যমন্ত্রী হন বাসবরাজ বোম্মাই।
সকাল থেকেই কর্ণাটকে চলছে জোর ভোটের লড়াই! শনিবার একদিকে যখন বিধানসভার নির্বাচনের প্রাথমিক গণনায় ম্যাজিক ফিগার ছুঁতে চলছে কংগ্রেস। আর ঠিক তার উল্টোদিকে, দক্ষিণের এই রাজ্যের শাসকদল বিজেপি অনেকটাই পিছিয়ে রয়েছে বলেই জানাচ্ছে ট্রেন্ড। তবে সব মিলিয়ে সকাল থেকেই উত্তপ্ত দক্ষিণী রাজ্য।
গত ১০ মে দক্ষিণের রাজ্য কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। একপর্বেই মিটেছে ভোটগ্রহণ। আগামী শনিবার (১৩ মে) ফলাফল প্রকাশ হবে। ২২৪ টি আসনের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ। বিজেপি, কংগ্রেস, জেডি (এস)-এর মধ্যে জোরদার লড়াই চলবে বলেই জানিয়েছিল রাজনৈতিক মহল। আগামিকাল ভোট গণনা শুরু হওয়ার আগে জেনে নিন বিস্তারিত।
কর্ণাটকে ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি। অন্যদিকে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় ফিরতে মরিউয়া কংগ্রেস। একমাসব্যাপী নির্বাচনী প্রচারে সেই ঝলক দেখা গিয়েছে। গতবারের বিধানসভা ভোটের পর কংগ্রেস এবং জেডি (এস) জোট বেঁধে সরকার গঠন করে। কিন্তু কিছু সময়ের মধ্যে জোট ভাঙলে বিজেপি সরকার গঠন করে।
আগামিকাল কর্ণাটকে বিধানসভা নির্বাচন। দীর্ঘ একমাস ধরে প্রচার চালিয়েছে রাজনৈতিক দলগুলি। একদিকে বিজেপির ক্ষমতা ধরে রাখার লড়াই, অন্যদিকে বিজেপিকে হারিয়ে রাজ্যের শাসনভার দখলের জন্য মরিয়া কংগ্রেস। এবার কটি আসনে ভোটগ্রহণ? কখন থেকে শুরু হবে ভোটগ্রহণ প্রক্রিয়া? কোন দলগুলির মধ্যে হবে টক্কর! জেনে নিন বিস্তারিত।