Karnataka Polls: রাত পোহালেই কর্ণাটকে নির্বাচন, রাজনৈতিক দলগুলির ভাগ্য আমজনতার হাতে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামিকাল কর্ণাটকে বিধানসভা নির্বাচন। দীর্ঘ একমাস ধরে প্রচার চালিয়েছে রাজনৈতিক দলগুলি। একদিকে বিজেপির ক্ষমতা ধরে রাখার লড়াই, অন্যদিকে বিজেপিকে হারিয়ে রাজ্যের শাসনভার দখলের জন্য মরিয়া কংগ্রেস। এবার কটি আসনে ভোটগ্রহণ? কখন থেকে শুরু হবে ভোটগ্রহণ প্রক্রিয়া? কোন দলগুলির মধ্যে হবে টক্কর! জেনে নিন বিস্তারিত।

আরও পড়ুন: Karnataka Polls: মানুষ দুর্নীতির শেষ চায়! BJP-কে হারাতে কর্ণাটকের ভোট নিয়ে আশাবাদী Congress

১০ মে, বুধবার সকাল ৭ টা থেকে কর্ণাটকে ভোটগ্রহণ শুরু হবে। সন্ধ্যে ৬ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। রাজ্যের বিধানসভা নির্বাচনে আসন সংখ্যা ২২৪। মোট ২ হাজার ৬১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজ্যজুড়ে ৫৮ হাজার ৫৪৫ পোলিং স্টেশন রয়েছে। মোট ভোটারের সংখ্যা ৫ কোটি ৩১ লক্ষ ৩৩ হাজার ৫৪। এদের মধ্যে ২ কোটি ৬৭ লক্ষ ২৮ হাজার ৫৩ জন পুরুষ, ২ কোটি ৬৪ লক্ষ ৭৪ জন মহিলা এবং ৪ হাজার ৯২৭ জন অন্যান্য। বিধানসভা নির্বাচনে ১১ লক্ষ ৭১ হাজার ৫৫৮ জন ভোটার প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করবেন। ৫ লক্ষ ৭১ হাজার ২৮১ জন বিশেষক্ষমতা সম্পন্ন ভোটার রয়েছেন। আগামী ১৩ মে ভোটের ফলপ্রকাশ হবে।

রাত পোহালেই কর্ণাটকে নির্বাচন, জেনে নিন বিস্তারিত
রাত পোহালেই কর্ণাটকে নির্বাচন, জেনে নিন বিস্তারিত

এবারের কর্ণাটকের উল্লেখযোগ্য বিধানসভা কেন্দ্রগুলি হল- শিগগাওন। এই কেন্দ্রে প্রার্থী হয়েছে বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন কংগ্রেসের ইয়াসির আহমেদ খান পাঠান এবং জেডি (এস)-এর চান্নাবাসাপ্পা ইয়ালিগর। ২০১৮ সালে এই কেন্দ্র থেকেই ৯ হাজার ভোটে জয়লাভ করেছিলেন।

রাত পোহালেই কর্ণাটকে নির্বাচন, জেনে নিন বিস্তারিত

বরুনা- কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া এই কেন্দ্রে প্রার্থী হয়েছে। তাঁর প্রতিদ্বন্দ্বী ভি সোমান্না (বিজেপি) এবং ডঃ ভারতী শঙ্কর (জেডি (এস))। সিদ্দারামাইয়া ইতিমধ্যেই ঘোষণা করেছেন এই বছরই তিনি শেষবার প্রার্থী হবেন।

কনকপুর: ডি কে শিবকুমার এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী। এই কেন্দ্রেই বিজেপি প্রার্থী করেছে কর্ণাটকের বিদায়ী উপমুখ্যমন্ত্রী আর অশোকাকে। দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে জোর টক্কর হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

রাত পোহালেই কর্ণাটকে নির্বাচন, জেনে নিন বিস্তারিত

রাত পোহালেই কর্ণাটকে নির্বাচন, জেনে নিন বিস্তারিত
রাত পোহালেই কর্ণাটকে নির্বাচন, জেনে নিন বিস্তারিত

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন