নজরবন্দি ব্যুরো: গত ১০ মে দক্ষিণের রাজ্য কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। একপর্বেই মিটেছে ভোটগ্রহণ। আগামী শনিবার (১৩ মে) ফলাফল প্রকাশ হবে। ২২৪ টি আসনের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ। বিজেপি, কংগ্রেস, জেডি (এস)-এর মধ্যে জোরদার লড়াই চলবে বলেই জানিয়েছিল রাজনৈতিক মহল। আগামিকাল ভোট গণনা শুরু হওয়ার আগে জেনে নিন বিস্তারিত।
আরও পড়ুন: শান্তিপূর্ণ ভোটগ্রহণ, নেই অশান্তির খবর, কত শতাংশ ভোট পড়ল?


বুধবার কর্ণাটকে বিধানসভা নির্বাচনে মোট ভোট পড়েছে ৭৩.১৯ শতাংশ। রাজ্যের শাসক দল বিজেপি এবং কংগ্রেস উভয় দলই দাবি করেছে তাঁরা ‘ম্যাজিক ফিগার’ পার করবেন। জনতা দল (সেকুলার) যারা গতবার সরকার গঠন করেছিল এবছর আশানুরূপ ফল করবেন বলেও দাবি করেছেন। ২০২৪ সালে রয়েছে লোকসভা নির্বাচন। তার এক বছর আগে কর্ণাটকের এই নির্বাচন রাজনৈতিক দলগুলির জন্য বেশ গুরুত্বপূর্ণ। নির্বাচনী প্রচারেই তার ঝলক দেখা দিয়েছে।



গত বুধবার ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর এক্সিট পোল প্রকাশ্যে আসে। বিজেপি এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। অধিকাংশ পোলই কংগ্রেসকে এগিয়ে রেখেছিল। শনিবার সকাল ৮ টা থেকে ভোটগণনা শুরু হবে। ৩৬ টি কেন্দ্রে গণনার কাজ চলবে।

গতবারের ভোটের পর কংগ্রেস এবং জেডি (এস) জোট বেধে সরকার গঠন করে। কিন্তু অল্পসময়ের মধ্যেই সরকার ভেঙে যায় এবং বিজেপি নতুন করে সরকার গঠন করেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী হন বাসবরাজ বোম্মাই। এবার বিপুল জয় নিয়ে আশাবাদী বিদায়ী মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, ২০১৮ সালে বিজেপির দখলে ছিল ১০৪ টি আসন এবং কংগ্রেস ও জেডি (এস)-এর দখলে ছিল যথাক্রমে ৮০ ও ৩৭ টি আসন।
রাত পোহালেই কর্ণাটকে ভোট গণনা, জেনে নিন বিস্তারিত









