নজরবন্দি ব্যুরো: সকাল থেকেই কর্ণাটকে চলছে জোর ভোটের লড়াই! শনিবার একদিকে যখন বিধানসভার নির্বাচনের প্রাথমিক গণনায় ম্যাজিক ফিগার ছুঁতে চলছে কংগ্রেস। আর ঠিক তার উল্টোদিকে, দক্ষিণের এই রাজ্যের শাসকদল বিজেপি অনেকটাই পিছিয়ে রয়েছে বলেই জানাচ্ছে ট্রেন্ড। তবে সব মিলিয়ে সকাল থেকেই উত্তপ্ত দক্ষিণী রাজ্য।
আরও পড়ুন: ভোটের উত্তেজনার মাঝেই বিজেপির অফিসে ঢুকল সাপ! মুহূর্তের মধ্যেই ভিডিও ভাইরাল


তবে শুধু দক্ষিণের রাজ্যেই নয়, বাংলাতেও কর্ণাটকের বিধানসভা নির্বাচনের উত্তেজনা বিরাজ করছেন। নির্বাচন নিয়ে একের পর এক দাবি করে চলছে রাজনৈতিক দলগুলি। এই দৌড়ে থেমে নেই বাংলার শাসকদলের নেতারাও। কর্ণাটক বিধানসভার ভোট গণনা চলাকালীন তাৎপর্যপূর্ণ ট্যুইট কুণাল ঘোষের। তৃণমূলের মুখ্যপাত্র কুণাল ঘোষ শনিবার ট্যুইট করে লেখেন, “নো ভোট টু বিজেপি স্লোগান কাজ করছে। বিজেপি বিরোধীরা যেখানে শক্তিশালী, তাদের সামনে রেখে বিকল্প জোট। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফর্মুলার প্রাসঙ্গিকতা প্রমাণিত হচ্ছে।”
কর্ণাটক।
এখনও পর্যন্ত যা অবস্থা-
1) No vote to BJP শ্লোগান কাজ করছে। মানুষ রাজ্য বিজেপি ও দিল্লি থেকে আসা মুখগুলিকে প্রত্যাখ্যান করছেন।
2) বিজেপিবিরোধীরা যে যেখানে শক্তিশালী, তাদের সামনে রেখেই বিকল্প জোট হোক, @MamataOfficial র এই ফর্মুলার প্রাসঙ্গিকতা প্রমাণিত হচ্ছে।— Kunal Ghosh (@KunalGhoshAgain) May 13, 2023

এখানেই শেষ নয়, কর্ণাটকে বিজেপিকে হারিয়ে কংগ্রেস এগিয়ে থাকলেও বাংলায় সেই সব সংক্রান্ত কোনও আলোচনা করা হচ্ছে না বলেই দাবি করেছেন তৃণমূলের মুখ্যপাত্র। তিনি এদিন ট্যুইটে লেখেন, “বেরোচ্ছে কর্নাটকের ফল। সেখানে পিছিয়ে বিজেপি। আর এগিয়ে কংগ্রেস। লড়ছে জে ডি এস। আর বাংলার টিভি চ্যানেল এই আলোচনার সকালেও ব্যস্ত তৃণমূলবিরোধী কুৎসায়। কমপিটিটিভ নেগেটিভিজমের লড়াই। বলি, দর্শক পছন্দ করছেন তো? আবার ঘুরতে হবে কিন্তু!”
বেরোচ্ছে কর্নাটকের ফল।
পিছিয়ে বিজেপি।
এগিয়ে কংগ্রেস।
লড়ছে জে ডি এস।আর বাংলার টিভি চ্যানেল এই আলোচনার সকালেও ব্যস্ত তৃণমূলবিরোধী কুৎসায়।
কমপিটিটিভ নেগেটিভিজমের লড়াই।
বলি, দর্শক পছন্দ করছেন তো?
আবার ঘুরতে হবে কিন্তু!— Kunal Ghosh (@KunalGhoshAgain) May 13, 2023

উল্লেখ্য, কর্ণাটকে ২২৪টি আসনে চলছে ভোটগণনা। ৩৬টি গণনা কেন্দ্রে ২ হাজার ৬১৫ প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। আর ম্যাজিক ফিগার ১১৩। কংগ্রেস ও বিজেপির মধ্যে কার পাল্লা ভারী? কে হাসবে শেষ হাসি। কুমারস্বামীর জেডিএস কি ফের ক্ষমতা নির্নায়কের ভূমিকায়? তবে এই মুহূর্তে এখনও পর্যন্ত, কর্নাটকে বিজেপিকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে গেল কংগ্রেস। ১১৮টি আসনে এগিয়ে কংগ্রেস। বিজেপি এগিয়ে ৭৯ টি আসনে। মোট ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় ক্ষমতায় আসতে দরকার ১১৩ টি আসন। কংগ্রেস ইতিমধ্যেই ১১৮ টি আসনে এগিয়ে রয়েছে। সেক্ষেত্রে জয়ের জন্য প্রয়োজনীয় ১১৩ টি আসনের থেকে ৫টি অতিরিক্ত আসনে লিড করছে রাহুল গান্ধীর দল।
কর্নাটকে নো ভোট টু বিজেপি স্লোগান কাজ করছে, তাৎপর্যপূর্ণ ট্যুইট কুণাল ঘোষের










