নজরবন্দি ব্যুরো: কর্ণাটকে চলছে জোর ভোটের লড়াই! শনিবার একদিকে যখন বিধানসভার নির্বাচনের প্রাথমিক গণনায় কংগ্রেস ম্যাজিক ফিগার ছুঁতে চলছে। আর অন্যদিকে, ওই রাজ্যের শাসকদল বিজেপি অনেকটাই পিছিয়ে রয়েছে বলেই জানাচ্ছে ট্রেন্ড। তবে সব মিলিয়ে সকাল থেকেই উত্তপ্ত দক্ষিণী রাজ্য। আর এহেন অবস্থায় বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের কেন্দ্রেই ভোটগণনার সময় বিজেপির অফিসেই আচমকা ঢুকে পড়ল একটি সাপ! আর এই ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।


জানা যাচ্ছে, ভোট গণনার সময় বিজেপির ওই অফিসে আচমকা ঢুকে পরে একটি সাপ। আর সাপ ঢুকে পরার ঘটনায় ওই অফিসে উপস্থিত থাকা বিজেপি কর্মীদের মধ্যে রীতিমত হুলস্থুল পড়ে যায়। যদিও আচমকা সাপ ঢুকে যাওয়ার ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির ঘটনা সামনে আসেনি। তবে বেশ কিছুক্ষণের মধ্যেই ওই সাপটিকে উদ্ধার করা হয় বলেই জানা যাচ্ছে।

#WATCH A snake which had entered BJP camp office premises in Shiggaon, rescued; building premises secured amid CM's presence pic.twitter.com/1OgyLLs2wt
— ANI (@ANI) May 13, 2023
সূত্রের খবর, সাপ ঢুকে পরার ঘটনাটি যখন ঘটে তখন ওই অফিসেই উপস্থিত ছিলেন বোম্মাই। আর অন্যদিকে ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পরায় নেটিজেনদের মধ্যে হাসির রোল ছড়িয়েছে। ভোটের উত্তেজনার মধ্যেই এই ভাবে আচমকা সাপ ঢুকে পড়ায় ঘটনায় রীতিমত শোরগোল ছড়িয়েছে।

প্রসঙ্গত, কর্ণাটকে ২২৪টি আসনে চলছে ভোটগণনা। ৩৬টি গণনা কেন্দ্রে ২ হাজার ৬১৫ প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। ম্যাজিক ফিগার ১১৩। কংগ্রেস ও বিজেপির মধ্যে কার পাল্লা ভারী? কে হাসবে শেষ হাসি। কুমারস্বামীর জেডিএস কি ফের ক্ষমতা নির্নায়কের ভূমিকায়? এখনও পর্যন্ত, কর্নাটকে বিজেপিকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে গেল কংগ্রেস। ১১৮টি আসনে এগিয়ে কংগ্রেস। বিজেপি এগিয়ে ৭৯ টি আসনে। মোট ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় ক্ষমতায় আসতে দরকার ১১৩ টি আসন। কংগ্রেস ইতিমধ্যেই ১১৮ টি আসনে এগিয়ে রয়েছে। সেক্ষেত্রে জয়ের জন্য প্রয়োজনীয় ১১৩ টি আসনের থেকে ৫টি অতিরিক্ত আসনে লিড করছে রাহুল গান্ধীর দল।
ভোটের উত্তেজনার মাঝেই বিজেপির অফিসে ঢুকল সাপ, কিছুক্ষণের মধ্যেই ওই সাপটিকে উদ্ধার করা হয়










