Karntaka Election Results Live: কর্ণাটকে ম্যাজিক ফিগার পেরিয়ে গেল কংগ্রেস, অনেকটা পিছিয়ে বিজেপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কর্ণাটকে ২২৪টি আসনে চলছে ভোটগণনা। ৩৬টি গণনা কেন্দ্রে ২ হাজার ৬১৫ প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। ম্যাজিক ফিগার ১১৩। কংগ্রেস ও বিজেপির মধ্যে কার পাল্লা ভারী? কে হাসবে শেষ হাসি। কুমারস্বামীর জেডিএস কি ফের ক্ষমতা নির্নায়কের ভূমিকায়? জেনে নিন প্রতি মুহূর্তের আপডেট।

কর্নাটকে বিজেপিকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে গেল কংগ্রেস। ১১৮টি আসনে এগিয়ে কংগ্রেস। বিজেপি এগিয়ে ৭৯ টি আসনে। মোট ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় ক্ষমতায় আসতে দরকার ১১৩ টি আসন। কংগ্রেস ইতিমধ্যেই ১১৮ টি আসনে এগিয়ে রয়েছে। সেক্ষেত্রে জয়ের জন্য প্রয়োজনীয় ১১৩ টি আসনের থেকে ৫টি অতিরিক্ত আসনে লিড করছে রাহুল গান্ধীর দল।

উৎসবের মেজাজে কংগ্রেস কর্মীরা

কর্নাটকে গণনায় অনেকটা এগিয়ে রয়েছে কংগ্রেস। বেঙ্গালুরুতে উৎসবে মাতলেন কংগ্রেসকর্মীরা।

কর্ণাটকে ম্যাজিক ফিগার পেরিয়ে গেল কংগ্রেস, অনেকটা পিছিয়ে বিজেপি

নয়াদিল্লিতে দলের সদর দফতরে উচ্ছ্বাস কংগ্রেস কর্মীদের। কংগ্রেস দফতরে মোতিচূরের লাড্ডু বিলি হচ্ছে। স্লোগান উঠছে জয় বজরং বলি। অন্যদিকে জয়ের ব্যাপারে এখনও আত্মবিশ্বাসী ভারতীয় জনতা পার্টি। বিজেপির মুখপাত্র সৈয়দ জাফর ইসলাম বলেছেন, ‘‘হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। কিন্তু আমরাই সরকার গড়ব।’’

karnataka 1

কর্নাটকে শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে বিধানসভা ভোটের গণনা। রাজ্যের ৩৬টি গণনাকেন্দ্রে চলছে ইভিএম-বন্দি জনমত গোনার কাজ। গত বুধবার বিধানসভা ভোটে মোট ৭৩.২ শতাংশ ভোট পড়েছিল। ২০১৮ সালেও ভোটের হার ছিল প্রায় একই। গত আড়াই দশক ধরেই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা দেখছে কর্নাটক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত