ফের হুঙ্কার কঙ্গনার, ‘আমি রাম ভক্ত, অভিযোগ মিথ্যা হলে সব পুরস্কার ফিরিয়ে দেবো’!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের হুঙ্কার কঙ্গনার, কঙ্গনা রানাউত পেয়েছেন পদ্মশ্রী সহ একাধিক সম্মান পুরস্কার। তিনি সবর বলিউডে স্বজনপোষণ নিয়ে‌ সুশান্তের মৃত্যুর পর থেকে। অভিনেত্রী জোরালো দাবি করেন সুশান্তকে হত্যা করা হয়েছে বলেও।অভিনেত্রী কঙ্গনা রানাউত ফের বিতর্কে। তিনি সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর দাবি করেছিলেন, অভিনেতা কে হত্যা করা হয়েছে বলে।

আরও পড়ুনঃ শুরু হল নবান্ন অভিযান, কড়া নজরদারিতে পুলিশ, ভোগান্তিতে সাধারণ মানুষ।

যদিও ফরেনসিক বিভাগ এই দাবি খারিজ করে দিয়েছে। বলা হয়েছে, আত্মহত্যা’ই করেছিলেন অভিনেতা সুশান্ত। ঠিক তার পরেই কঙ্গনা শিকার হন নেটিজেনদের বিদ্রুপ এর। অনেকে দাবি জানাতে শুরু করেন তাকে সমস্ত স্বীকৃতি-পুরস্কার’ ফিরিয়ে দেওয়ার। সোশ্যাল মিডিয়ায় পেন্ডিং হয়ে যায় #KanganaAwardWapaskar হ্যাশট্যাগ।

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত মেজাজ হারিয়ে দাবি করেছেন, তিনি সমস্ত পুরস্কার ফিরিয়ে দেবেন তার অভিযোগ মিথ্যা হলে।কঙ্গনা নিজের সাক্ষাৎকারে ভিডিও শেয়ার করে বলেছেন,”এই হল সেই সাক্ষাৎকার। স্মৃতিশক্তি দুর্বল হলে একবার দেখে নিন।

ফের হুঙ্কার কঙ্গনার, আমার একটা অভিযোগ ও যদি মিথ্যে বা ভিত্তিহীন হয়, তাহলে সমস্ত পুরস্কার ফিরিয়ে দেবো। একজন ক্ষত্রিয় কথা দিচ্ছে। আমি রাম ভক্ত। জীবন চলে গেলেও কথার খেলাপ করবো না। জয় শ্রীরাম।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত