নজরবন্দি ব্যুরোঃ বিতর্কের কেন্দ্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিছুটা শুভেন্দু অধিকারীর সুরেই সুর মেলাচ্ছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। শুভেন্দুর ঢঙেই অভিষেক বিরোধিতায় নেমেছেন তিনি। বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে নেতা মানিনা। বলছেন ২০১১ সালে দল ক্ষমতায় আসার পর উড়ে এসে জুড়ে বসেছেন অভিষেক। বিরোধিতা করেছেন অভিষেক বন্দোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের। তাঁর ভালরকম প্রতিক্রিয়া হয়েছে তৃণমূলের অন্দরে। ক্যাম্পেন চলছে, ‘শ্রীরামপুর নতুন সাংসদ চায়’।
আরও পড়ুনঃ নেতাজির জন্মদিন ও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের।


গতকাল পার্থ চট্টোপাধ্যায়ের বার্তার পরেও কল্যাণ এবং অভিষেক অনুগামীদের দৈরথ যেন থামছেই না। ‘শ্রীরামপুর নতুন সাংসদ চায়’ বলে নেটপাড়ায় পোস্টার পড়েছে। সেই পোস্টার ফেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়। সুতরাং দলের অন্দরে খেলা জমে গিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এর মধ্যেই বড় সড় ধাক্কা খেয়েছেন কল্যাণ।
সম্প্রতি করোনাভাইরাস পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘এই পরিস্থিতিতে মেলা, নির্বাচন বন্ধ রাখা উচিত। আগামী দু’মাস সব বন্ধ রাখা উচিত। মানুষের জীবনের মূল্য যেকোন কিছুর থেকে বেশি।’ অভিষেকের এই মন্তব্যকে সাধুবাদ জানিয়েছে চিকিৎসক মহল। একাংশ সমালোচনা করলেও শেষ পর্যন্ত তাঁর ভাবনাতেই সিলমোহর দিয়েছে দল। নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি নিয়ে তৃণমূল দরবার করেছে নির্বাচন কমিশনে। কিন্তু কল্যাণ যুদ্ধ যে থামতেই চাইছে না।
‘শ্রীরামপুর নতুন সাংসদ চায়’, এবার ‘শিরদাঁড়া’ বিতর্কে বিদ্ধ কল্যাণ বন্দ্যোপাধ্যায়!

যুদ্ধ চলছে তবে এবার সরাসরি নাম করে নয়। ঘুরপথে, মানব শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ নিয়ে, যার নাম শিরদাঁড়া। শুক্রবার বিকেলে কল্যাণ তাঁর ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেন। যাতে লেখা আছে, ‘মানুষ থেকেই মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়; আমরা মানুষ, তোমরা মানুষ তফাৎ শুধু শিরদাঁড়ায়।’ কবিতাটির নীচে কবির নামও উল্লেখ করে দিয়েছেন সাংসদ। সাংসদের এই শিরদাঁড়া বিষয়ক পোস্টটি ঘিরে উত্তেজনা চরমে উঠেছে নেটপাড়ায়।


“আমরা মানুষ, তোমরা মানুষ তফাৎ শুধু শিরদাঁড়ায়’’ pic.twitter.com/PoWaNit20N
— Aditi Gayen (@adi1191) January 14, 2022
“আমরা মানুষ, তোমরা মানুষ তফাৎ শুধু শিরদাঁড়ায়”#2 pic.twitter.com/6uDV8hHoO6
— Aditi Gayen (@adi1191) January 14, 2022
কল্যাণের একের পর এক কির্তীর ভিডিও প্রকাশ্যে এনে নেট দুনিয়ায় ট্যাগিং চলছে, ‘আমরা মানুষ, তোমরা মানুষ তফাৎ শুধু শিরদাঁড়ায়।’ এই শিরদাঁড়া বিতর্কে ঘি ঢেলেছেন কুণাল ঘোষও। তিনিও নাম না করে একটি কবিতা পোস্ট করেছেন, নাম সেই ‘শিরদাঁড়া’। নাতিদীর্ঘ ১৬ লাইনের এই কবিতায় শেষ দুটি লাইন হল, ‘মনুষ্যরূপী এই মানবেরে চেনাটা কঠিন ভাই, অস্থি সমূহ স্থিত নিজস্থানে শিরদাঁড়াটাই নাই।’ কবির নাম উল্লেখ করেছেন কুণাল।







