Coronavirus in West Bengal: নেতাজির জন্মদিন ও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লাগামহীন ভাবে বেড়ে চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। আর করোনার ভাইরাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা। দেশের সাথে পাল্লা দিয়ে রাজ্যেও বয়ে চলেছে করোনার তৃতীয় ঢেউ। আর সেই তৃতীয় ঢেউয়ে কাবু বাংলায় নেতাজির জন্মদিন পালন এবং প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান ছোট ভাবে করার কথা ঘোষনা করল নবান্ন।

আরও পড়ুনঃ অভিষেকের ‘ব্যাক্তিগত মতে’ সিলমোহর, পিছিয়ে যাচ্ছে ৪ পুরসভার ভোট!

নতুন বছরের শুরুতেই রাজ্যে বাড়তে শুরু করে করোনা ভাইরাসের সংক্রমণ। যা ঠেকাতে কড়া করোনাবিধি জারি করেছেন রাজ্য সরকার। বন্ধ রয়েছে স্কুল-কলেজ-বিনোদন পার্ক। রাতে চলছে কারফিউ। প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের থেকে তৃতীয় ঢেউয়ে বাংলার পজিটিভিটি রেট অনেক বেশি। গত পরশুই কেন্দ্রীয় সরকারের রিপোর্টে করোনা সংক্রমণে শীর্ষে নাম ছিল পশ্চিমবঙ্গের। সব মিলিয়ে রাজ্যের সামগ্রিক করোনা পরিস্থিতি নিয়ে চিন্তায় সব মহল।

বাড়বাড়ন্ত কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই এবার নেতাজির জন্মদিন এবং প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে লাগাম টেনে দিল রাজ্য সরকার। শুক্রবার এই বিষয়ে মুখ্যসচিব বৈঠক করেন আধিকারিকদের সঙ্গে। সেই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, এবারের ২৩ জানুয়ারি ও ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান ছোট করা হবে। কোনও মিটিং মিছিল হবে না নেতাজির জন্মদিনে। পাশাপাশি ২৬ জানুয়ারিও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করা হবে না।

নেতাজির জন্মদিন ও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের

নেতাজির জন্মদিন ও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
নেতাজির জন্মদিন ও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের

উল্লেখ্য, রাজ্যের স্বাস্থ্য দফতর কর্তৃক প্রকাশিত শেষ বুলেটিন বলছে গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৬৪৫ জন। মৃত্যু হয়েছে ২৮ জনের। যা দৈনিক মৃত্যু সংখ্যায় রেকর্ড হল তৃতীয় ঢেউয়ে। সার্বিকভাবে রাজ্যে করোনা মৃত্যুর সংখ্যা পেরিয়ে গেল ২০ হাজার। কোভিডের ৩ টি ঢেউ মিলিয়ে রাজ্যে প্রাণ হারিয়েছেন ২০ হাজার ১৩ জন। একদিনে মৃতের হার ১.০৭ শতাংশ। বাংলা জুড়ে শেষ ২৪ ঘন্টায় অ্যাক্টিভ কেস বৃদ্ধি পেয়েছে ১৩ হাজার ৯৩০ টি।

এদিন রাজ্য জুড়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা হল ৮ হাজার ৬৮৭। এদিন টেস্ট হয়েছে ৭২ হাজার ৭২৫ টি। গত ২৪ ঘন্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৬৭ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৮ জন। মৃত্যু হয়েছে ৮ জনের। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগণা। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৩৩ জন। মৃত্যু হয়েছে ২ জনের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত